নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে আইনি পদক্ষেপ নিয়েছে আর্টিস্ট ফোরাম। শনিবার বিকেলে টলিপাড়া থেকে জাস্টিস ফর রাহুল স্লোগান দিয়ে পথেও নামে টলিউডের সিংহভাগ তারকারা। সেখানেই আজব কাণ্ড ঘটান অভিনেতা জিতু কামাল। প্রয়াত রাহুলের ছবির পাশে নিজের ছবিতে মালা দিয়ে প্রতিবাদী সুর তুলে ফের লাইমলাইট কাড়লেন তিনি। নিজের প্রসঙ্গ টেনে আনলেন বিতর্কিত জিতু।
শনিবার টেকনিশিয়ান স্টুডিওর সামনে প্রতিবাদ মিছিলে নিজের ছবিতে মালা পরিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন জিতু। ছবিটি নিয়ে বিতর্কের শেষ নেই। নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। সেই মিছিলে যোগ দিয়ে আর্টিস্ট ফোরামকেই তোপ দাগলেন জিতু। তার অভিযোগ, শিল্পীরা বিপদে পড়লে বা অসুস্থ হলে ফোরাম পাশে থাকে না, কিন্তু মৃত্যুর পর শোকপ্রকাশ করতে মিছিল করে।
ঘটনা প্রসঙ্গে জিতু বলেন , "মরে যাওয়ার পর সবাই প্রতিবাদ করছে। মিছিলে নামছে। আমারও এমন পরিণতি হতে পারত। তাই ছবিতে মালা পরিয়ে বলছি, নাও ফোরাম এবার প্রতিবাদ করো। না মরা অবধি যখন প্রতিবাদ হয় না তখন তো এটাই উপায়।
জিতু কামাল আরও বলেছেন , "আমরা যাঁরা খ্যাতনামা নই তাঁদের বিচার করতে অনীহা আছে যদি ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে তাদের উপরে উঠতে কষ্ট হবে। রাহুলদা মুখ খুলতেন, শিড়দাঁড়াটা অনেক শক্ত ছিল। একটা প্রতিষ্ঠান, রেজিস্টার হওয়া সংস্থা যাদের আমি মেল করছিলাম যে আমি তাঁদের দ্বারা বিতা়ড়িত, প্রতারিত। শুটিংয়ের শেষদিন আমায় অনেক গালাগাল দিয়েছে তারা। আমি হাসপাতালে যেতে বাধ্য হয়েছিলাম। সেরকমই পরিস্থিতি তৈরি হয়েছিল। ফোরামের সেক্রেটারি ওই প্রজেক্টের অংশ ছিল। তাই মনে হয় দায় নেবেনা।বারবার বলা সত্ত্বেও আমি বিচার পাইনি শুধু বেঁচে আছি তাই?"
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের