নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় – বসবাস করতেন ভাড়াবাড়িতে। কাজ করতেন নির্মাণশ্রমিকের। একেবারে সহজ সরলভাবে জীবনযাপন করতেন। বোঝার কোনও উপায় নেই যে তাঁদের এই সহজসরল জীবনযাপনের পিছনে রয়েছে এক অন্ধকার। যতই যাই হোক, আইনের চোখে কি ফাঁকি দেওয়া যায়? ছত্তিশগড়ে গ্রেফতার করা হল মাওবাদী দম্পতিকে। দুজনের মাথার দাম ছিল মোট ১৩ লক্ষ টাকা।
সূত্রের খবর, ছত্তিশগড়ের চাঙ্গোরভট্ট এলাকা থেকে মাওবাদী দম্পতিকে গ্রেফতার করে রাজ্যের তদন্তকারী সংস্থা (এসআইএ)। ধৃত মাওবাদী দম্পতির নাম জগ্গু কুরসাম ওরফে রবি ওরফে রমেশ এবং তাঁর স্ত্রী কমলা কুরসাম। জগ্গুর মাথার দাম ৮ লক্ষ টাকা ও কমলার ৫ লক্ষ টাকা ছিল। অর্থাৎ, দুজনের মাথার দাম মোট ১৩ লক্ষ টাকা। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এসআইএ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ধৃত মাওবাদী দম্পতি। কখনও রায়পুর, কখনও ভিলাই, কখনও আবার দুর্গ, আবার কখনও অন্যত্র। মাওবাদী দম্পতির ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০ গ্রাম সোনার বিস্কুট, ১ লক্ষ ১৪ হাজার টাকা নগদ, দু’টি স্মার্টফোন এবং বেশি কিছু সরঞ্জাম। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তেমন কথা বলতেন না ধৃত মাওবাদী দম্পতি।
মাত্র ১১ বছরে মাওবাদীদের কাজে যুক্ত হয়েছিলেন জগ্গু। ২০১৪ সালে কিশোরী বয়সে মাওবাদীদের সঙ্গে যুক্ত হন কমলা। প্রায় ২ দশক ধরে বিজাপুরের জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াই চালিয়েছেন জগ্গু। সেখানেই তাঁদের প্রথম দেখা, পরিচয়, প্রেম এবং বিয়ে হয়। মাওবাদীদের ডিভিশনাল কমিটি মেম্বার (ডিভিসি) ছিলেন জগ্গু এবং এরিয়া কমিটি মেম্বার (এসিএম) ছিলেন কমলা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের