নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR প্রক্রিয়াকে সামনে রেখে কমিশনকে কার্যত ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ বলে কটাক্ষ করলেন তিনি। অভিযোগ করলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না নির্বাচন কমিশন। পরিকল্পিত ভাবে পশ্চিমবঙ্গকে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
SIR শুনানিতে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় দাবি করেন, ভোটারদের নাম যুক্ত করার জন্য নয়, শুধুমাত্র নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই SIR চালানো হচ্ছে। তার অভিযোগ, বিজেপির লোকজনকে মাইক্রো অবজার্ভার হিসেবে বাংলায় পাঠানো হয়েছে এবং তারাই ভোটারদের নাম ডিলিট করছে। কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ' ইলেকশন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপেই নির্দেশ দিচ্ছে।'
লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রসঙ্গেও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ' SIR শুনানি শেষ হতে আর মাত্র চার দিন বাকি, অথচ প্রায় ৭০ লক্ষ মানুষের এখনও শুনানি হয়নি। এত অল্প সময়ে কীভাবে শুনানি সম্ভব?' নামের বানান সংক্রান্ত বিভ্রান্তি নিয়ে মমতা বলেন, 'ব্যানার্জি–বন্দ্যোপাধ্যায়, মুখার্জি–মুখোপাধ্যায়, দত্ত–দত্তা হয়ে যাওয়াকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বলা হচ্ছে। এমনকি বিয়ের পর মহিলাদের পদবি বদলকেও এই তালিকায় ফেলা হচ্ছে।'
এদিন আদালত কার্যত মুখ্যমন্ত্রীর এই অভিযোগের যৌক্তিকতাকেই স্বীকৃতি দেয়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ভাষাগত পার্থক্যের কারণে নামের বানানে ভিন্নতা হওয়া স্বাভাবিক। ইংরেজি ও আঞ্চলিক ভাষায় নাম লেখার ক্ষেত্রে হেরফের হতেই পারে এবং তা সংশোধন করা উচিত। এই প্রেক্ষিতে আদালত নির্দেশ দেয়, রাজ্যকে গ্রুপ বি-র দক্ষ অফিসার দিতে হবে যারা বাংলা ভাষায় পারদর্শী এবং বাংলাভাষা বোঝেন। আগামী সোমবারের শুনানির আগে সেই অফিসারদের তালিকা জমা দিতে হবে রাজ্যকে। নামের বানান সংশোধনের কাজে তাদের ব্যবহার করা হবে বলেও জানায় আদালত।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা