*'নির্বাচন কমিশন ভোট চুরি করছে', বিহার থেকে ১৩০০ কিমি দীর্ঘ ভোটার অধিকার যাত্রা শুরু রাহুল গান্ধীর*
নিজস্ব প্রতিনিধি , পাটনা - বিধানসভা নির্বাচনের আগে বিহারে SIR পদ্ধতিতে প্রায় ৬৫ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী দল। আর তাই ভোটারদের অধিকার রক্ষার্থে রবিবার ১৩০০ কিলোমিটার দীর্ঘ ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
সূত্রের খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনেন রাহুল গান্ধী। রবিবার সাসারাম থেকে ১৩০০ কিলোমিটার দীর্ঘ ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করলেন রাহুল গান্ধী। এই যাত্রায় প্রথমদিনে অংশ নেন মল্লিকার্জুন খাড়গে, লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদব। পদযাত্রার শুরুতেই তিনি বলেন, 'বিহারে ভোট চুরি করতে দেব না। আমরা আগে জানতাম না, নির্বাচন কমিশন কীভাবে ভোট চুরি করে। কিন্তু এখন সবাই তা জেনে গিয়েছে। আমরা এই চুরি ধরব।'
বিরোধী শিবির ইন্ডিয়া জোটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে রাহুল গণতন্ত্র ও সংবিধান রক্ষার আন্দোলন বলে অভিহিত করেন। তার অভিযোগ, মোদি সরকার কেবল চাপের মুখে বর্ণগত আদমশুমারি ঘোষণা করেছে। কিন্তু তারা সত্যিকারের জাতি-ভিত্তিক আদমশুমারি করবে না, এমনকি সংরক্ষণের ৫০ শতাংশ সীমা তুলে দেওয়ার কথাও ভাবছে না।
১৬ দিনের এই ‘ভোটার অধিকার যাত্রা’য় গয়া, মুঙ্গের, ভাগলপুর, কাটিহার, পূর্ণিয়া, মধুবনী, দ্বারভাঙা এবং পশ্চিম চম্পারণ-সহ ২০টিরও বেশি জেলায় জনসংযোগ করবেন রাহুল গান্ধী। কর্মসূচির সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাদের সমস্যার কথা শুনবেন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের