নিজস্ব প্রতিনিধি, পাটনা – বিহারে জয়জয়কার এনডিএ-র। একেবারে মুখ থুবড়ে পড়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। একটিও আসন পায়নি পিকের দল। এই ধাক্কা সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জন সুরাজ প্রার্থী চন্দ্রশেখর সিংয়ের। বয়স হয়েছিল ৬৩ বছর। শোকের ছায়া নেমে এসেছে জন সুরাজ শিবিরে।
তরাই কেন্দ্রে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রশেখর সিংকে প্রার্থীকে করেছিল জন সুরাজ পার্টি। প্রশান্ত কিশোরের হাত ধরে রাজনীতির ময়দানে নামেন তিনি। কিন্তু তাঁর ঝুলিতে মাত্র ২,২৭১ টি ভোট। তরাই কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী বিশাল প্রশান্ত। দ্বিতীয় স্থানে মহাগটবন্ধন। এই হতাশা মেনে নিতে পারেননি চন্দ্রশেখর সিং।
শুক্রবার ভোটের ফল প্রকাশ্যে আসার পর হৃদরোগে আক্রান্ত হন চন্দ্রশেখর সিং। তারপরেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চন্দ্রশেখর সিংয়ের পরিবার সূত্রে খবর, নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে। তা মেনে নিতে পারেননি তিনি। সম্ভবত অতিরিক্ত মানসিক চাপ থেকে হৃদরোগে আক্রান্ত হন। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রচার চলাকালীন হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল চন্দ্রশেখর সিংয়ের।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা