নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - প্রথমবার নির্বাচনের লড়াইয়ে নামার আগে বিপাকে বিজয় থালাপতি। আসন হারাল তামিলনাড়ুর নয়া রাজনৈতিক দল টিভিকে। বিজয়ের দলের প্রার্থী এম অরুণকুমারের মনোনয়ন বাতিল করা হয়েছে। আবার স্ক্রুটিনির দিন থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে।
তামিলনাড়ুর সালেম জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এডাপ্পাডি থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন অরুণকুমার। তবে মনোনয়ন জমা দেওয়ায় ভুলের কারণে নির্বাচনে লড়তে পারবেন না তিনি। তাকে অপহরণের অভিযোগ তোলা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থী মনোনয়ন জমা দিলে সেখানে ১০ জন প্রস্তাবকের সই থাকা বাধ্যতামূলক। তবে অরুণকুমারের মনোনয়নপত্রে ৭ জনের সই ছিল। পাশাপাশি ওই আসনে টিভিকের বিকল্প প্রার্থী ছিলেন এ নিথ্যা। তার মনোনয়নপত্রে ৮ জনের সই ছিল।
গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়ায় প্রার্থীর অনুপস্থিতি। দলের কর্মীরা অপহরণের অভিযোগ তুলেছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে রিটার্নিং অফিসারের দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান টিভিকে সমর্থকরা। তবে টিভিকে প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও ডিএমকে প্রার্থী সি কাসির মনোনয়ন গৃহীত হয়েছে। যার জেরে এডাপ্পাডি লড়াই হবে ডিএমকে বনাম এডিএমকের মধ্যে।
উল্লেখ্য , আগামী ২৩ শে এপ্রিল তামিলনাড়ুর ২৩৪ আসনে বিধানসভা নির্বাচন। আগামী ৪ ঠা মে দেশের বাকি ৪ রাজ্যের সঙ্গে ফল ঘোষণা হবে এখানেও। এই নির্বাচনেই প্রথমবার লড়াইয়ে নেমেছে বিজয়ের দল টিভিকে। এরই মাঝে প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় শুরুতেই পিছিয়ে পড়ল টিভিকে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের