নিউজ ডেস্ক - নিট ইউজি পুনঃপরীক্ষার আগে পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট সময়ের জন্য টেলিগ্রাম অ্যাপের পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। পরীক্ষা চলাকালীন কোনও ধরনের অনিয়ম রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য আদানপ্রদানের সুযোগও কমানো হবে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।
আসন্ন নিট পুনঃপরীক্ষা নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারার আওতায় এই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তদন্তকারী সংস্থাগুলির দাবি, আগের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টেলিগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তদন্তে তার একাধিক প্রমাণও মিলেছে। জানা গেছে, পরীক্ষা শুরুর আগে এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র পাঠানো হয়েছিল। পরীক্ষা চলাকালীনও তথ্য আদানপ্রদান হয়েছে।
পরীক্ষাসংক্রান্ত নানা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। শুধু তাই নয়, পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেওয়ার নামে আর্থিক লেনদেনের একাধিক কথোপকথনেরও হদিশ পাওয়া গেছে। পাশাপাশি কাঙ্ক্ষিত নম্বর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালানোর অভিযোগও উঠেছে। সেই কারণেই জনস্বার্থে এই অ্যাপের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
পাশাপাশি নিট পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্যও নতুন বিধি চালু করা হয়েছে। কোনও কর্যকর্তার আত্মীয়, সন্তান বা পরিচিত কেউ পরীক্ষার্থী হলে তিনি পরীক্ষাসংক্রান্ত দায়িত্ব পালন করতে পারবেন না। কেন্দ্রের দাবি, পুনঃপরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। সেই লক্ষ্যেই নতুন নিয়মগুলি কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের