নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্ন ফাঁসের বিতর্ক এখনও টাটকা। তার মাঝেই এবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ঘিরে বড় দুর্নীতির অভিযোগ উঠল। ভালো পরীক্ষা দিয়েও এক ছাত্র আশাতীত কম নম্বর পেয়েছিলেন। এরপর নিজের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনা প্রকাশ হতেই দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
গত শনিবার সমাজমাধ্যমে বেদান্ত নামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের পোস্টকে কেন্দ্র করে এই গোটা ঘটনার সূত্রপাত হয়। পদার্থবিদ্যায় নম্বর খুবই কম পেয়েছিলেন বেদান্ত। এত খারাপ পরীক্ষা হয়েছে, তা তিনি বিশ্বাস করতে পারেননি। তাই খাতাটি দেখার জন্য বোর্ডের কাছে আবেদন করেছিলেন। কিন্তু সিবিএসইর পাঠানো উত্তরপত্রের হাতের লেখা দেখে তার চক্ষু চড়কগাছ হয়ে যায়। তিনি বুঝতে পারেন, এটি আসলে তার নিজের খাতা নয়। অন্যের উত্তরপত্রের ভিত্তিতে তাকে এই কম নম্বর দেওয়া হয়েছে।
এই ঘটনার কথা বেদান্ত সমাজমাধ্যমে তুলে ধরতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর দেশের বিভিন্ন প্রান্তের আরও বহু পড়ুয়া একই ধরণের মারাত্মক সমস্যার কথা জানান। ব্যাপক হইচই শুরু হতেই নড়েচড়ে বসেছে সর্বভারতীয় এই বোর্ড। সিবিএসই মুখ খুলে জানিয়েছে, উত্তরপত্রে গাফিলতি হয়েছে। আপাতত দুই ছাত্রের প্রাপ্ত নম্বর সংশোধন করা হবে। কিন্তু একাধিক পড়ুয়াই এই সমস্যায় পড়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের কম নম্বরের বোঝাই আজীবন বইতে হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
শিক্ষা ব্যবস্থার এই চরম বিপর্যয় নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মোদি-শাহ জুটি আরও একটা সংস্থাকে চুরির প্রতীক বানিয়ে ফেলেছে। গত কয়েক দশকে এই প্রথমবার সিবিএসই পরীক্ষা নিয়ে এমন গুরুতর অভিযোগ উঠছে। ১৭ বছরের একটা বাচ্চা তার কম নম্বর পাওয়া নিয়ে প্রশ্ন তুলছে। আর বিজেপির আইটি সেল তাকে দেশবিরোধী তকমা দিচ্ছে। তবে মোদিজী শুনে রাখুন, এই জেন জি-র তরুণরাই আপনার অহংকার ভাঙবে।’
এ বিষয়ে এক ভুক্তভোগী ছাত্রের অভিভাবক বলেন, 'রাত জেগে পড়াশোনা করে ছেলেমেয়েরা পরীক্ষা দিল। আর বোর্ডের খামখেয়ালিপনায় অন্যের খাতা দেখে তাদের নম্বর বসিয়ে দেওয়া হলো। নিট পরীক্ষার পর সিবিএসই-তেও যদি এমন জালিয়াতি চলে, তবে সাধারণ ঘরের মেধাবী পড়ুয়ারা কোথায় যাবে? মাত্র দুই জনের নম্বর সংশোধন করলেই কি বাকিদের প্রতি হওয়া অন্যায় ঢাকা যাবে? এই কম নম্বরের বোঝা নিয়ে আমাদের সন্তানরা সারাজীবন ভালো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত থাকবে'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের