নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের আইনসভার ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে নিউটাউনে নতুন বিধানসভা ভবন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বাজেট অধিবেশনের ধন্যবাদ জ্ঞাপন ভাষণে তিনি জানান, আসন পুনর্বিন্যাস এবং ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর হলে বর্তমান বিধানসভা ভবনে সব বিধায়কের বসার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে না। তাই এখন থেকেই নতুন ভবন নির্মাণের প্রস্তুতি শুরু করার আহ্বান জানান তিনি।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতের প্রয়োজন বিবেচনা করেই নতুন বিধানসভা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তার মতে, লোকসভার আদলে আধুনিক ও বৃহত্তর পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন। তিনি স্পিকার রথীন্দ্রনাথ বসুকে সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে সম্ভাব্য জমি পরিদর্শনের অনুরোধ জানান। একইসঙ্গে পিডব্লিউডি এবং সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাগুলিকেও প্রাথমিক সমীক্ষা ও পরিকল্পনা তৈরির কাজে যুক্ত করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্য বিধানসভায় মোট ২৯৪টি আসন রয়েছে। কিন্তু ভবিষ্যতে ডিলিমিটেশন এবং ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর হলে বিধায়কের সংখ্যা ৪০০-রও বেশি হতে পারে।
সেই পরিস্থিতিতে বর্তমান ভবনে সকলের বসার ব্যবস্থা করা সম্ভব হবে না। তাই সময় নষ্ট না করে এখন থেকেই পরিকাঠামোগত প্রস্তুতি নেওয়া জরুরি বলে তিনি মনে করেন। এই প্রসঙ্গে কোভিড-১৯ অতিমারির সময়ের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে সে সময় বিধায়কদের আসন গ্যালারি পর্যন্ত বিস্তৃত করতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। অর্থের অভাব যাতে এই প্রকল্পের পথে বাধা না হয়, সে বিষয়েও আশ্বাস দিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রীর উপস্থিতিতেই জানাচ্ছি, প্রয়োজনীয় অর্থের কোনও সমস্যা হবে না।
তোলাবাজি ইস্যুতে দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা শমীকের
আগামী ১৮ আগস্ট মামলার শুনানি রয়েছে
রাঁধুনিদের বেতন বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে
১লা আগস্ট থেকে শুরু হল মিড ডে মিলে ইসকনের খাবার সরবরাহ
ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী
শনিবার আদালতে পেশ করা হবে
হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শনিবার রবীন্দ্রসদনের এক অনুষ্ঠানে যোগ দেবেন তাসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের