নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পালাবদলের পর বাংলায় উন্নয়নের বার্তা দিয়েছিল গেরুয়া শিবির। একইসঙ্গে, দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে ক্ষমতায় আসার মাস তিনের মধ্যেই আক্ষেপের সুর শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। তার বক্তব্য, তোলাবাজির মতো সমস্যা এখনও পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। একইসঙ্গে দলীয় কর্মীদের সতর্ক করে তিনি স্পষ্ট বার্তা দিলেন, উন্নয়নের পথে এগোতে হলে রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি তোলাবাজির প্রবণতাকেও সম্পূর্ণভাবে দূর করতে হবে।
শনিবার কলকাতার রাজারহাটে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে আয়োজিত ‘উদ্যমী সমাগম’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা, শিল্প ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শমীক ভট্টাচার্য। তার দাবি, রাজ্যে শিল্প বিনিয়োগের পরিবেশ ধীরে ধীরে ফিরছে এবং ডবল ইঞ্জিন সরকারের নীতির ফলে নতুন করে শিল্পপতিরা বাংলার প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তবে সেই সঙ্গেই তিনি স্বীকার করেন, তোলাবাজির মতো সমস্যার সম্পূর্ণ অবসান এখনও ঘটেনি।
দলীয় কর্মীদের উদ্দেশ্যে আত্মসমালোচনার সুরে শমীক বলেন, "বিচ্যুতি আছে। আমাদের মধ্যে যাদের সুপ্ত বাসনা ছিল, তারা এখন সক্রিয়।' তার মতে, রাজনীতির অতিরিক্ত প্রভাব সমাজ ও প্রশাসনের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। যা বিনিয়োগ ও উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাই রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে স্বচ্ছ প্রশাসন, সুশাসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন তিনি। তার বক্তব্য, পশ্চিমবঙ্গকে উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে হলে তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখতেই হবে।
হামিমকে জেরা করে বিস্ফোরক দাবি এসটিএফের
আগামী ১৮ আগস্ট মামলার শুনানি রয়েছে
রাঁধুনিদের বেতন বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
১লা আগস্ট থেকে শুরু হল মিড ডে মিলে ইসকনের খাবার সরবরাহ
ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী
শনিবার আদালতে পেশ করা হবে
হোটেল, রেস্তরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, গৃহস্থের রান্নার গ্যাসের দামে বদল নেই
নিট ফল কারচুপি মামলায় কড়া হাই কোর্ট! অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
আদালতের বেঁধে দেওয়া সীমার বাইরে জমায়েতের অভিযোগ
জইশ নিশানায় শুভেন্দু-মোদী! হামিদ কাণ্ডে বড় সতর্কবার্তা শিশিরের
ভোটার তালিকা থেকে নাম মুছলেও খাদ্যসুবিধা আটকানো যাবে না
বীরভূমের পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
শুধু তাঁকে নয়, আরও কয়েকজন ভিআইপিও ছিলেন টার্গেটে, জাতীয় নিরাপত্তার কারণে বিস্তারিত বলতে নারাজ মুখ্যমন্ত্রী
কালীঘাট তৃণমূলকে ভবিষ্যতের জন্য সতর্ক করল হাইকোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের