নিউজ ডেস্ক - টেলিগ্রামকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে দেশে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপকে কেন্দ্র করে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্টে একটি মামলার শুনানি চলছিল। সেখানেই কেন্দ্রের তরফে কিছু বিস্ফোরক দাবি করা হয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি টেলিগ্রামের কয়েকটি চ্যানেল ও কনটেন্টের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপর আদালতে একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই একটি হলফনামা পেশ করে কেন্দ্র। সেখানে দাবি করা হয়, এই মেসেজিং প্ল্যাটফর্মটি এখন অপরাধীদের অন্যতম আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তদন্তকারী সংস্থাগুলির নজর এড়িয়ে যোগাযোগ রক্ষা করার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। তথ্য আদানপ্রদান ও বেআইনি কর্মকাণ্ড পরিচালনার জন্যও অপরাধীরা টেলিগ্রামকেই বেছে নিচ্ছে।
সরকারের দাবি, এই অ্যাপে গোপনীয়তা রক্ষার বিশেষ সুবিধা রয়েছে। আর সেই সুবিধার অপব্যবহার করেই প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। এছাড়া সাইবার প্রতারণা, মাদক পাচার ও আর্থিক জালিয়াতির মতো বেআইনি কাজও ক্রমশ বাড়ছে। এমনকী শিশু নির্যাতনমূলক কনটেন্ট ছড়ানো, উগ্রপন্থী প্রচারের জন্যও এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। তদন্তকারীদের মতে, টেলিগ্রামের মাধ্যমে ডিপ ওয়েব ও ডার্ক ওয়েবের বিভিন্ন নেটওয়ার্কের লিঙ্কও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে অপরাধীদের শনাক্ত করা খুব কঠিন হয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়াও যাচ্ছে না।
এছাড়াও কিছু টেলিগ্রাম বটের মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে। ম্যালওয়্যার ছড়ানো ও ভুয়ো আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে এই বটের বিরুদ্ধে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, টেলিগ্রামের ক্লাউড-ভিত্তিক কাঠামো ও প্রাইভেসি ফিচারের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি নানারকম সমস্যার মুখে পড়ছে।
সরকারের বক্তব্য, এই অ্যাপে কোনও অ্যাকাউন্ট মুছে ফেলা হলে তার সঙ্গে যুক্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যও হারিয়ে যায়। এর ফলে তদন্তের কাজ আরও জটিল হয়ে পড়ে। একইসঙ্গে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কপিরাইটযুক্ত কনটেন্ট পাইরেসি করার অভিযোগও সামনে এসেছে। অবাধে চলছে মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেনাবেচা। সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন বেআইনি পরিষেবাও এখানে প্রচার করা হচ্ছে। সেই কারণেই এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্র। আদালতে তারা নিজেদের কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের