নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করে তিনি দেশের সর্বাধিক সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়েছেন। লম্বা সময় প্রধানমন্ত্রীর পদে থাকার এই মাইলফলককে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিত্ব তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
২০১৪ সালের মে মাসে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে পরপর ৩ বার দেশের নেতৃত্বের দায়িত্ব পান তিনি। বুধবার তাঁর প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ৪,৩৯৯ দিনে পৌঁছাতেই ভেঙে যায় জওহরলাল নেহরুর পুরনো রেকর্ড। এই উপলক্ষ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে চিঠি পাঠিয়ে মোদিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই সাফল্য শুধু দীর্ঘ রাজনৈতিক জীবনের স্বীকৃতি নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। পাশাপাশি ভারতের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিরও প্রশংসা করেন তিনি।
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে ভিডিও বার্তায় মোদিকে নেতৃত্বের আদর্শ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, কোটি কোটি মানুষকে দারিদ্র্যের বাইরে নিয়ে আসার ক্ষেত্রে ভারতের সাফল্য বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যদিকে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসারও ভারতের উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির বিষয়টি তুলে ধরে মোদির ভূয়সী প্রশংসা করেন।
মার্কিন সিনেটর জন কর্নিন বলেন, "ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন। তিনটি গণতান্ত্রিক জনসমর্থনের ভিত্তিতে তিনি ১৪০ কোটিরও বেশি মানুষের নেতৃত্ব দিয়েছেন। তাঁর আমলে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির অন্যতম হয়ে উঠেছে। ভারত-আমেরিকা সম্পর্কও আরও শক্তিশালী হয়েছে'।
মার্কিন গায়িকা ও অভিনেত্রী মেরি মিলবেন বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সাফল্য ভারতীয় স্বপ্নের প্রতীক। তাঁর নেতৃত্ব, উন্নয়নের প্রতি অঙ্গীকার ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্য দেশকে এক নতুন রূপান্তরের পথে এগিয়ে নিয়ে গিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে, বিশ্বদরবারে দেশের মর্যাদা বাড়াতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের