6a1da973e3b9a_Gallery_1780326840257
জুন ০১, ২০২৬ রাত ০৯:২০ IST

অবশেষে মিটল দুশ্চিন্তা! ফুটবল বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে জানা গেল ভারতের সম্প্রচারকারী চ্যানেলের নাম

নিজস্ব প্রতিনিধি, মুম্বই - দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য। আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি দেশে কোন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে, তা নিয়ে জোর জল্পনা চলছিল। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে সেই ধোঁয়াশা দূর করে সম্প্রচার স্বত্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল। ফলে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে আর কোনও সমস্যায় পড়তে হবে না দর্শকদের।

ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্প্রচার চুক্তি করেছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড। সোমবার আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের কথা জানানো হয়েছে। ৮ বছরের এই চুক্তির আওতায় শুধু চলতি বিশ্বকাপ নয়, আগামী কয়েক বছরের একাধিক আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাও ভারতের দর্শকদের সামনে তুলে ধরবে সংস্থাটি। এর মধ্যে রয়েছে ২০২৭ ও ২০৩১ সালের মহিলা বিশ্বকাপ, ২০৩০ ও ২০৩৪ সালের পুরুষদের বিশ্বকাপ-সহ মোট ৩৯টি বড় টুর্নামেন্ট।

সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, তাদের নতুন চালু হওয়া ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখানো হবে। পাশাপাশি ডিজিটাল দর্শকদের জন্য জি-ফাইভ অ্যাপেও থাকবে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা। চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, সংশ্লিষ্ট মহলের দাবি প্রায় ৩৩২ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব অর্জন করেছে সংস্থাটি। জানা গেছে, অন্য কোনও ভারতীয় সম্প্রচারকারী সংস্থা এত বড় অঙ্কের প্রস্তাব দেয়নি। গত কয়েক সপ্তাহ ধরেই ফিফা ও জি-র মধ্যে আলোচনা চলছিল, যা শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

চুক্তি চূড়ান্ত হওয়ার পর ফিফার চিফ বিজ়নেস অফিসার রোমি গাই বলেন, "ভারত বিশ্বের অন্যতম বড় ফুটবল বাজার। এখানকার দর্শকদের কাছে বিশ্বকাপকে আরও সহজলভ্য করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জি এন্টারটেনমেন্টের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে টেলিভিশন ও ডিজিটাল- দুই মাধ্যমেই কোটি কোটি দর্শকের কাছে পৌঁছনো সম্ভব হবে। আমরা বিশ্বাস করি, ভারতীয় ফুটবলপ্রেমীরা এবার আরও ভালো অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ উপভোগ করবেন।"

আরও পড়ুন

সোফায় বসে কংগ্রেস নেতা, দুধ দিয়ে পা ধোয়াচ্ছে দুজন! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
আগস্ট ০৪, ২০২৬

গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের

শুভেন্দুর সঙ্গে বৈঠকের আগে মোদি সাক্ষাতে সুদীপ , NCPI-এর ভবিষ্যৎ নিয়ে জোর রাজনৈতিক জল্পনা
আগস্ট ০৪, ২০২৬

NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের