নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR মামলাকে ঘিরে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন-পার্সন সওয়ালের একদিনের মধ্যেই তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যসভায় নাম না করে শাসক দল সহ মুখ্যমন্ত্রীকে একের পর এক কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে আদালতে চাপ তৈরির অভিযোগ তোলেন তিনি।
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ' আমার তৃণমূলের বন্ধুরা অনেক অভিযোগ করছেন। কিন্তু তাদের আগে দেখা উচিত রাজ্যটার কী অবস্থা করেছেন। বাংলায় নারী নির্যাতন বেড়েছে, দুর্নীতির পর দুর্নীতি সামনে এসেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে।' অনুপ্রবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আজ বিশ্বের উন্নত দেশগুলো অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে। অথচ তৃণমূল তাদের বাঁচাতে আদালতে দৌড়চ্ছে।'
প্রধানমন্ত্রীর বক্তব্যে আরও উঠে আসে, অনুপ্রবেশকারীরা ভারতীয়দের রুজিরুটি কেড়ে নিচ্ছে। তার স্পষ্ট বার্তা, 'আমরা অনুপ্রবেশকারীদের তাড়াব।' একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদালতের উপর চাপ সৃষ্টি করার অভিযোগও তোলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলায় অনুপ্রবেশকারীদের রক্ষার চেষ্টা চলছে এবং তা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক।
এদিনের ভাষণে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে 'নিষ্ঠুর সরকার' বলে আখ্যা দেন প্রধানমন্ত্রী। তার কথায়, ' একটি নিষ্ঠুর সরকার পতনের সমস্ত নতুন রেকর্ড তৈরি করছে। কিন্তু তারা এখানে আমাদের বক্তৃতা দিচ্ছে। সেখানকার জনগণের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, অথচ ক্ষমতায় থাকা ছাড়া তাদের আর কোনও আকাঙ্ক্ষা নেই।'
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের