নিজস্ব প্রতিনিধি, ভাবনগর – শনিবার গুজরাতের ভাবনগরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “বিশ্ব মঞ্চে ভারতের প্রতিপক্ষ নেই। অন্য দেশের ওপর নির্ভরতাই আমাদের সবচেয়ে বড়ো শত্রু।“ পাশাপাশি কংগ্রেসকেও তুলোধোনা করেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবীতে আমাদের কোনও বড় শত্রু নেই। আমাদের যদি কোনও শত্রু থাকে, তা হল অন্য দেশের উপর আমাদের নির্ভরতা। এটি আমাদের সবচেয়ে বড় শত্রু। এই শত্রুকে পরাজিত করতে হবে। আত্মনির্ভরতা কেবল একটি অর্থনৈতিক আকাঙ্ক্ষা নয় বরং জাতীয় গর্ব, মর্যাদা এবং নিরাপত্তার সঙ্গে জড়িত একটি বিষয়। বিদেশী নির্ভরতা যত বেশি হবে, দেশ তত ব্যর্থ হবে। বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশকে আত্মনির্ভর হতে হবে। আমরা যদি অন্যের ওপর নির্ভরশীল থাকি, তাহলে আমাদের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হবে। আমরা দেশবাসীর ভবিষ্যত অন্যদের ওপর ছেড়ে দিতে পারি না।“
তিনি আরও বলেন, “আমরা দেশের উন্নয়নের সংকল্প অন্যদের উপর ছেড়ে দিতে পারি না। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না। শত দুঃখের একটিই ওষুধ রয়েছে, তা হল আত্মনির্ভর ভারত।“ কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদির বক্তব্য, “ভারতের সম্ভাবনার কোনও অভাব নেই। তবে স্বাধীনতার পর, কংগ্রেস ভারতের সমস্ত সম্ভাবনাকে উপেক্ষা করেছিল। স্বাধীনতার ছয় থেকে সাত দশক পরেও, ভারত তার সাফল্য অর্জন করতে পারেনি। দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকার দেশকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছিল তারা। কংগ্রেস সরকারের নীতিগুলি দেশের যুবসমাজের ব্যাপক ক্ষতি করেছিল।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের