নিজস্ব প্রতিনিধি , ভুবনেশ্বর - বিদ্যালয় চত্বরে আদিবাসী পড়ুয়ার রহস্যমৃত্যু। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ভুবনেশ্বরে। তদন্তে নেমে এবার স্কুল শিক্ষক-সহ মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয় , পাকড়াও করা হয়েছে মৃত ছাত্রের ২ সহপাঠীকেও।
সূত্রের খবর , ঘটনাটি ১১ই ডিসেম্বর রাতের।নিহত ছাত্রের নাম শিবা মুন্ডা। বয়স ১৪ বছর। বাড়ি কেওনঝড় জেলার তিকরগুমুরা গ্রামে। স্নানের বালতি নিয়ে বচসা হয় নবম শ্রেনীর তিন সহপাঠীর। নিহত পড়ুয়া স্নানের জন্য যে বালতিটি ব্যবহার করত তা নিতে চেয়েছিলেন বাকি দু'জন। দিতে না চাওয়ায় শ্বাসরোধ করে তাকে খুন করেন বাকি দুই সহপাঠী। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ।
ভুবনেশ্বরের পুলিশ কমিশনার এস দেব দত্ত জানান , প্রত্যক্ষদর্শীদের হুমকি দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফে। এরপর বাড়িতে ফোন করে দ্রুত ভুবনেশ্বর আসতে বলে তারা। প্রথমে জানানো হয় , তাদের ছেলে অসুস্থ হয়ে পরেছে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। পরিবারের সকলে হাসপাতালে গিয়ে জানতে পারেন তাদের ছেলের মৃত্যু হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে , শ্বাসরোধ করেই পড়ুয়াকে খুন করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন পাওয়ার পর হোস্টেলের সকলের সঙ্গে কথা বলে বাকি বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের