নিজস্ব প্রতিনিধি , মাস্কাট - ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ল। বেশিরভাগ নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৩ ভারতীয় নাবিকের কোনও খোঁজ মেলেনি বলে জানিয়েছে ভারত সরকার। ঘটনাটির তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নিখোঁজদের উদ্ধারে ওমান প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
কয়েকদিন আগে মাদাগাস্কারের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি মারিভেক্স’ কর্নাটকের কারওয়ার বন্দর থেকে ওমানের দুকাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। সোমবার দুপুর নাগাদ ওমানের মাসিরাহ দ্বীপ সংলগ্ন জলসীমায় জাহাজটি হামলার মুখে পড়ে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে ও নাবিকদের তরফে জরুরি বার্তা পাঠানো হয়। ওই জাহাজে মোট ২৮ জন কর্মী ছিলেন। যার মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক। উদ্ধারকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ২১ জন ভারতীয় নাবিককে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হলেও বাকি ৩ জনের অবস্থান এখনও অজানা। সমুদ্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নজর রাখছে। নিখোঁজ নাবিকদের সন্ধানে সম্ভাব্য সবরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে আক্রান্ত জাহাজের অন্যান্য সদস্যদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কাজও চলছে।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছিল যে জাহাজে থাকা ভারতীয় নাবিকরা সকলেই নিরাপদে রয়েছেন। তবে পরবর্তী তদন্ত ও উদ্ধার অভিযানের অগ্রগতিতে স্পষ্ট হয়েছে যে ৩ জন ভারতীয় নাবিক এখনও নিখোঁজ। ফলে ঘটনাকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের