নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন চমক। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ‘বিদ্রোহী’ শিবিরের সঙ্গে জড়িয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। ঠিক তখনই দিল্লিতে তার একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে আরও ঘনীভূত হয়েছে রহস্য। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকের পর সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন সুদীপ।
দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ এবং সংসদীয় রাজনীতির অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে তার নাম ‘বিদ্রোহী’ সাংসদদের তালিকায় উঠে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। শনিবার দিল্লিতে প্রথমে সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা হয়। সেই বৈঠক শেষ হওয়ার পরই তিনি যান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে। প্রায় আধঘণ্টা ধরে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সাক্ষাৎ নিছক সৌজন্য বৈঠক নয়। কারণ, লোকসভায় তৃণমূলের সংসদীয় শক্তির পুনর্বিন্যাস এবং ‘বিদ্রোহী’ ব্লকের ক্রমবর্ধমান সক্রিয়তার মধ্যে সুদীপের মতো অভিজ্ঞ নেতার গুরুত্ব অনেকটাই বেড়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্কও এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। জানা গেছে, অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই সুদীপ আনুষ্ঠানিকভাবে ‘বিদ্রোহী’ সাংসদদের শিবিরে নাম লেখান। রবিবার দিল্লিতে বিদ্রোহী শিবিরের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের