নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সোনম ওয়াংচুকের অনশন ঘিরে অবশেষে প্রথমবার প্রতিক্রিয়া জানাল কেন্দ্র সরকার। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী প্রয়োজন হলে ওয়াংচুককে সমস্ত ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হবে। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, তার শারীরিক অবস্থার উপর প্রতিদিন নজর রাখতে হবে।
শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, সরকারি চিকিৎসক ও বিশেষজ্ঞদের একটি দল প্রতিদিন সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করবে। চিকিৎসকদের মূল্যায়নে যদি কোনও জরুরি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে তা দ্রুত করা হবে। এই আশ্বাসের পরই আদালত কেন্দ্রকে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দেয়।
প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ জানায়, প্রত্যেক নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান। তাই সরকারের দায়িত্ব তার স্বাস্থ্য সুরক্ষিত রাখা। আদালত কেন্দ্রের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছে, প্রয়োজনীয় চিকিৎসা যাতে কোনওভাবেই দেরি না হয়, তা নিশ্চিত করতে হবে।
গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। ইতিমধ্যেই তার অনশন ১৯তম দিনে পৌঁছেছে। বুধবার তিনি জানান , শারীরিকভাবে দুর্বল হলেও তার মেডিক্যাল রিপোর্ট এখনও স্বাভাবিক রয়েছে , তিনি আপাতত অনশন ভাঙবেন না। অন্যদিকে, বিরোধী নেতা, সমাজকর্মী, সাংবাদিক, সেলিব্রিটি ও সাধারণ মানুষের একাংশও তার আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের