নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা নিয়ে বইপ্রকাশের অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় নিরাপত্তারক্ষা বাহিনীর অপারেশন ব্লু স্টার ভুল ছিল। এর জন্য জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে ইন্দিরাকে। সেনা-গোয়েন্দাকে একযোগে আক্রমণ করলেন চিদম্বরম।
এদিন চিদম্বরম বলেন, “এখানে অনেকেই প্রাক্তন সেনা কর্তা আছে। তাঁদের কোনওরকম আঘাত না করেই আমি বলতে চাই, অপারেশন ব্লু স্টার ভুল ছিল। ওই ভাবে স্বর্ণমন্দির উদ্ধার করার পরিকল্পনা একেবারেই ঠিক হয়নি। পরে আমরা দেখেছি সেনাকে বাইরে রেখেও স্বর্ণমন্দির উদ্ধার করা গিয়েছে। ব্লু স্টারে ইন্দিরা গান্ধীর নির্দেশে হয়েছিল বটে। তবে সেই সিদ্ধান্তটা ইন্দিরার একার ছিল না। সেনা-পুলিশ-গোয়েন্দা বিভাগ সকলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। ব্লু স্টারের দায় একা ইন্দিরা গান্ধীর নয়। তবু জীবন দিয়ে মূল্য চোকাতে হয়েছে তাঁকে।“
উল্লেখ্য, ১৯৮৪ সালে পৃথক খলিস্তানের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল পাঞ্জাব। অমৃতসর স্বর্ণমন্দিরে ঘাঁটি তৈরি করে রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা চালাতে থাকে বিচ্ছিন্নতাবাদীদের নেতা জার্নেল সিং ও তার অনুগামীরা। এই আন্দোলন থামাতে ৩ জুন শুরু হয় অপারেশন ব্লু-স্টার। ৮ জুনের মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের দখল থেকে উদ্ধার করা হয় স্বর্ণমন্দির। অপারেশন ব্লু-স্টার অভিযানে মৃত্যু হয় শতাধিক মানুষের। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্বর্ণমন্দিরের। এরপরই শিখ দেহরক্ষীরা হত্যা করে ইন্দিরা গান্ধীকে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা