নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন-সহ পেনশন নির্ধারণে বড় পদক্ষেপ নিতে চলেছে অষ্টম বেতন কমিশন। দিল্লিতে প্রথম দফার ৩ দিনব্যাপী আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার মে ও জুন মাসে দেশের বিভিন্ন প্রান্তে পরবর্তী পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছে কমিশন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে লক্ষ লক্ষ কর্মচারীর আর্থিক কাঠামোয় আমূল পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, গত ২৮ এপ্রিল দিল্লিতে শুরু হওয়া প্রথম দফার বৈঠক শেষ হয়েছে ৩০ এপ্রিল। সেখানে কর্মচারী সংগঠনগুলো ছুটি, পেনশন সংস্কার, বেতন কাঠামো সংক্রান্ত একাধিক দাবি পেশ করেছে। এই আলোচনার ধারা বজায় রাখতে এবার কমিশনের প্রতিনিধি দলটি হায়দরাবাদ, শ্রীনগর ও লাদাখ সফরে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৮-১৯ মে হায়দরাবাদে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ১-৪ জুন শ্রীনগর এবং ৮ জুন লাদাখে কর্মীদের অভাব-অভিযোগ ও প্রত্যাশা শুনতে সরাসরি তাদের মুখোমুখি হবে কমিশন।
সরকারি পোর্টালের মাধ্যমেও কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি ও পরামর্শ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। মূলত এই পরামর্শমূলক পর্ব থেকেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশের খসড়া তৈরি করবে। বর্তমান ক্রমবর্ধমান বাজারদর বৃদ্ধির ফলে বেতন ও সুযোগ-সুবিধায় পরিবর্তন আনাই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এই সুপারিশগুলো সারা দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ভবিষ্যৎ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের