নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর অসমে ফের তাৎপর্যপূর্ণ অগ্রগতি। এই আইনের অধীনে এক মহিলা-সহ দুই ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে CAA-এর আওতায় নাগরিকত্বপ্রাপ্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রথম আসামে একজন মহিলা CAAএর অধীনে ভারতীয় নাগরিকত্ব পেলেন।
শিলচরের ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য ও সিনিয়র আইনজীবী ধর্মানন্দ দেব জানান, শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুই ব্যক্তির নাগরিকত্বের শংসাপত্র জারি করেছে। তাদের ভারতীয় নাগরিকত্ব কার্যকর হবে ভারতে প্রবেশের দিন থেকেই। সম্ভাব্য সামাজিক হয়রানির আশঙ্কায় নাগরিকত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়নি। নাগরিকত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী এক মহিলা, যিনি ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন এবং বর্তমানে শ্রীভূমিতে বসবাস করছিলেন। পাশাপাশি রয়েছেন ৬১ বছর বয়সী এক ব্যক্তি, যিনি ১৯৭৫ সালে ভারতে আসেন এবং কাছাড় জেলায় বসবাস করতেন।
আইনজীবী ধর্মানন্দ দেব জানান, ওই মহিলা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। চিকিৎসার জন্য পরিবারের এক সদস্যের সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছিলেন তিনি। সেখানেই শ্রীভূমির এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে বিয়ে করেন, একটি পুত্র সন্তানের জন্ম দেন এবং স্থায়ীভাবে সেখানেই বসবাস শুরু করেন। ২০২৪ সালে CAA-র নিয়ম কার্যকর হওয়ার পর তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন।
দ্বিতীয় ব্যক্তি শিলচর শহরের বাসিন্দা, বাংলাদেশের মৌলভীবাজার জেলা থেকে ১১ বছর বয়সে ভারতে আসেন এবং স্থানীয়ভাবে বিয়ে করে এখানেই জীবনযাপন শুরু করেন। তিনি ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব পেয়েছিলেন। অসমে বর্তমানে ৪ জন ব্যক্তি আছে যারা ১৯৭১ সালের কাট-অফের পরে ভারতে প্রবেশ করেছিলেন এবং CAA আইনের অধীনে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে।
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের