নিজস্ব প্রতিনিধি , লখনউ - রামমন্দিরের প্রণামী তহবিল সংক্রান্ত বিতর্কে এবার কড়া অবস্থান নিল অযোধ্যা বার অ্যাসোসিয়েশন। এই মামলার অভিযুক্তদের হয়ে কোনও আইনজীবী আদালতে সওয়াল করতে পারবেন না। কেউ সেই সিদ্ধান্ত অমান্য করলে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি বিতর্কে নাম জড়ানো কয়েক জন ট্রাস্ট-সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও সরব হয়েছে আইনজীবীদের সংগঠন।
সম্প্রতি রামমন্দিরের প্রণামী তহবিলে অনিয়মের অভিযোগ সামনে আসে। বিষয়টির তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়। সিটের প্রাথমিক রিপোর্ট জমা পড়ার পর ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর পক্ষ থেকে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ৮ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে পুলিশ। পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তদন্ত চলাকালীন কয়েকটি জায়গা থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়।
ধৃতদের কয়েক জনের সঙ্গে ট্রাস্টের কিছু প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। বর্তমানে অবিনাশ শুক্ল, অনুকল্প মিশ্র, লবকুশ মিশ্র, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব ও রামশঙ্কর ওরফে টিনু যাদব বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। রবিবার তাঁদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। এই ঘটনার জেরেই সোমবার বৈঠকে বসে অযোধ্যা বার অ্যাসোসিয়েশন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রণামী কাণ্ডের কোনও অভিযুক্তের পক্ষে সংগঠনের কোনও সদস্য আদালতে সওয়াল করবেন না।
নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট আইনজীবীকে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। একইসঙ্গে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই, ট্রাস্ট সদস্য অনিল মিশ্র এবং গোপাল রাওকে ৭২ ঘণ্টার মধ্যে অযোধ্যা ছাড়ার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের দাবি, প্রণামী বিতর্কে তাঁদের নামও উঠে এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা শহর না ছাড়লে গোটা অযোধ্যা অবরুদ্ধ করার আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে বার অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের