6a1af36a8d708_shiv-temple-2
মে ৩০, ২০২৬ রাত ০৮:৩৮ IST

পাহাড়ের মাথায় লুকিয়ে মহাদেবের অলৌকিক ঠিকানা ! এক শিল্পীর ৩৮ বছরের সাধনায় তৈরি বিস্ময়কর শিবমন্দির

নিজস্ব প্রতিনিধি , হিমাচল প্রদেশ - পাহাড়ি শহরের পরিচিত পর্যটনকেন্দ্রগুলির ভিড়ের মাঝেই লুকিয়ে রয়েছে এক আশ্চর্য শিবমন্দির। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনও বিশাল ভাস্কর্য বা শিল্পকর্ম। কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক শিল্পীর কয়েক দশকের সাধনা ও এক অবিশ্বাস্য স্বপ্নের গল্প। 

চইলের পাহাড়চূড়ায় অবস্থিত কুম্ভ শিব মন্দিরের গায়ে নেই কোনও রঙের প্রলেপ। ধাতব তার ও সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে গোটা স্থাপনা। মহাদেবের জটা, গলায় থাকা সাপ কিংবা পুজোর ফুল সবই গড়া হয়েছে সিমেন্টে। মন্দিরের চূড়ায় লেখা রয়েছে, ‘Temple In My Dream’। 

এই মন্দিরের স্রষ্টা শিল্পী সত্য ভূষণ। প্রায় ৩৮ বছর আগে স্বপ্নে এমন একটি মন্দির দেখেছিলেন তিনি। এরপর ১৯৮০ সাল থেকে শুরু করেন নির্মাণকাজ। নিজের সঞ্চয় খরচ করে ধাপে ধাপে গড়ে তোলেন এই অনন্য সৃষ্টি। প্রথমে অনেকেই তাঁর উদ্যোগকে গুরুত্ব দেননি, কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় ছবিটা।

আজ কুম্ভ শিব মন্দির চইলের অন্যতম আকর্ষণ। তবু অনেক পর্যটকই এর কথা জানেন না। তাই পরিচিত ভ্রমণপথের বাইরে একটু অন্যরকম অভিজ্ঞতা খুঁজলে এই মন্দির হতে পারে আদর্শ গন্তব্য। যেখানে শিল্প, ভক্তি আর এক মানুষের অদম্য ইচ্ছাশক্তি মিলেমিশে তৈরি করেছে এক বিস্ময়।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের