68cbbe0dd46a8_WhatsApp Image 2025-09-18 at 12.44.23 PM
সেপ্টেম্বর ১৮, ২০২৫ দুপুর ০৩:২৪ IST

পাহাড়ের বুকে লুকিয়ে থাকা ১২০০ বছরের ইতিহাস , মাসরুর রক কাট টেম্পলসের অজানা কাহিনী

নিজস্ব প্রতিনিধি , হিমাচল প্রদেশ - ভারত এক বিস্ময়কর ইতিহাসের দেশ , যেখানে প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার নিদর্শন। ভারতের ইতিহাস যেন এক অজস্র ধাঁধার পসরা। তারই মধ্যে কিছু কিছু স্থান রয়েছে যা ইতিহাস প্রেমীদের কাছে রত্নসম। কিন্তু সাধারণ পর্যটকদের চোখে তা প্রায়ই ধরা পড়ে না। তেমনই এক বিস্ময়কর কিন্তু কম পরিচিত ঐতিহাসিক স্থান হলো – মাসরুর রক কাট টেম্পলস। এই মন্দিরটি হিমাচল প্রদেশে অবস্থিত এক বিস্ময়কর শৈল্পিক সৃষ্টি।

অবস্থান
মাসরুর রক কাট টেম্পলস হিমাচল প্রদেশের কাংড়া জেলার মাসরুর নামক স্থানে অবস্থিত। এটি ধর্মশালা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। এটি এক পাহাড়ি পরিবেশে ঘেরা নির্জন এলাকায় অবস্থিত। এখানকার নৈসর্গিক সৌন্দর্য , নিরবতা সহ নির্মল বাতাস যেন সময়কে পিছনে নিয়ে যায়।

স্থাপত্য এবং নির্মাণশৈলী
এই মন্দিরসমূহ অষ্টম শতাব্দীতে নির্মিত বলে মনে করা হয়। এগুলো সম্পূর্ণ একখণ্ড পাথর কেটে তৈরি করা হয়েছে। মাসরুর মন্দিরগুলো হিন্দু স্থাপত্যশৈলীর একটি দুর্লভ নিদর্শন , যেখানে ১৫ টিরও বেশি মন্দির রয়েছে যেগুলোর প্রতিটি একটি বৃহৎ পাথর খোদাই করে গড়ে তোলা হয়েছে। প্রধান মন্দিরটি শিব , বিষ্ণু সহ দেবীকে উৎসর্গীকৃত। মন্দিরগুলির নকশা অনেকটাই এলোরার কৈলাস মন্দিরের সঙ্গে মিল রয়েছে। যদিও মাসরুর মন্দির কম পরিচিত এবং পর্যটকদের ভিড়ও তুলনামূলকভাবে অনেক কম।

মাসরুর রক কাট টেম্পল

ধর্মীয় গুরুত্ব
এই মন্দিরগুলো মূলত হিন্দু ধর্মের দার্শনিক সহ ধর্মীয় চর্চার কেন্দ্র ছিল। এখানে একাধিক দেবতা এবং দেবীর মূর্তি খোদাই করে স্থাপন করা হয়েছে। যদিও বহু প্রতিমা আজ ভাঙা বা ক্ষতিগ্রস্ত , তবুও প্রতিটির নান্দনিকতা সহ কৌশল দেখলে বোঝা যায় সে সময়কার শিল্পীদের দক্ষতা কতটা উন্নত ছিল।

ঐতিহাসিক গুরুত্ব
মাসরুর মন্দির সমূহ ভারতের উত্তরাঞ্চলের একমাত্র মোনোলিথিক রক কাট (Monolithic Rock Cut) মন্দির কমপ্লেক্স। এটি ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের (ASI) তালিকাভুক্ত একটি সংরক্ষিত স্মারক। এটি হিমালয়ের অঞ্চলে হিন্দু স্থাপত্যের এক অনন্য নিদর্শন।

পর্যটন এবং ভ্রমণ
যদিও মাসরুর রক কাট টেম্পলস এখনো তুলনামূলকভাবে পর্যটকদের কাছে অজানা , তবে প্রকৃত ইতিহাস প্রেমিকদের জন্য এটি এক আবিষ্কারের জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য , পাহাড়ঘেরা পরিবেশ সহ ঐতিহাসিক গম্ভীরতা যেকোনো ভ্রমণপিপাসুকে মুগ্ধ করবে।

কখন যাবেন?
অক্টোবর থেকে মার্চ মাস মাসরুর মন্দির ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কারণ তখন আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে। এই সময় এই স্থানে ভ্রমণে গেলে তা আরও মনোরম হয়ে উঠবে।

ভ্রমণ টিপস
ধর্মশালা বা কাংড়া থেকে গাড়ি ভাড়া করে যেতে পারেন। সকালবেলা গেলে আলোয় ছবি তোলার জন্য সেরা সময়। সাথে জল ও হালকা খাবার রাখতে ভুলবেন না। কারণ আশপাশে দোকান কম।

ভারতের ঐতিহাসিক নিদর্শন শুধু তাজমহল বা কুতুব মিনারের মধ্যেই সীমাবদ্ধ নয়। মাসরুর রক কাট টেম্পলস - এর মতো স্থানগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় , ভারতের প্রতিটি কোণে লুকিয়ে আছে বিস্ময়কর ইতিহাস সহ স্থাপত্যের নিদর্শন। এই মন্দিরসমূহ শুধু ধর্মীয় বা স্থাপত্যগতভাবে নয় , সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

ডুয়ার্সের বুকে ছোট্ট স্বর্গ ঝান্ডি , কম ভিড়ে উপভোগ করুন পাহাড়ের রূপ
আগস্ট ০২, ২০২৬

ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

বর্ষায় প্রকৃতির অপার সৌন্দর্যের হাতছানি , উত্তরবঙ্গের লুকিয়ে থাকা পাহাড়ি রত্ন জৌবাড়ি
আগস্ট ০১, ২০২৬

নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন

মুসৌরির পাশেই লুকিয়ে ল্যান্ডোর , শান্ত পাহাড়ে হারিয়ে যাওয়ার অনন্য এক ঠিকানা
জুলাই ৩১, ২০২৬

নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য

গোয়ার বিখ্যাত সানবার্ন এবার মন্দারমণিতে , সমুদ্রের ধারে জমবে লং উইকএন্ড
জুলাই ৩০, ২০২৬

স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন

অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ! দেরির আড়ালে থাকতে পারে এই সমস্যাগুলি
জুলাই ২৮, ২০২৬

আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি

বরফের শৃঙ্গারে সেজে উঠল এক্তেশ্বর মন্দির , শ্রাবণে দর্শনার্থীদের ভিড়ে মুখর তীর্থক্ষেত্র
জুলাই ২৮, ২০২৬

প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো

কুর্গে পাহাড়ের হাতছানি , সবুজ প্রকৃতির মাঝে খুঁজে নিন শান্তির ঠিকানা
জুলাই ২৭, ২০২৬

শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়

ডুয়ার্সের প্যারেনে সবুজের হাতছানি , নির্জন প্রকৃতির টানে বাড়ছে পর্যটকদের ভিড়
জুলাই ২৬, ২০২৬

ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের