নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ফের সংসদের নিরাপত্তার বেষ্টনী ভেঙে অন্দরে ঢুকে পড়লেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। যদিও তাঁকে দেখতে পেয়েই তৎক্ষণাৎ আটক করেন নিরাপত্তারক্ষীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। এই ঘটনার পরই ফের দিল্লির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, শুক্রবার সকালে সাড়ে ছ’টা নাগাদ আচমকা সংসদ ভবনের পাশের একটি গাছে উঠে পাঁচিল টপকে অন্দরে ঢুকে পড়েন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। রেল ভবনের দিক দিয়ে সংসদের ভিতরে প্রবেশ করে ওই ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই অভিযুক্তকে পাকড়াও করা হয়। ঠিক কী উদ্দেশ্যে ওই ব্যক্তি সংসদের অন্দরে ঢুকেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
আপাতত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১৩ ডিসেম্বরে ‘রং বোমা’ নিয়ে সংসদের গ্যালারিতে ঢুকে পড়েছিলেন দু’জন। গত বছর অধিবেশন চলাকালীন সংসদে ‘স্মোক বম্ব’ হামলার মতো ঘটনা ঘটে। এমন ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে সংসদের নিরাপত্তা নিয়ে।
এরপর সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা শতাব্দী প্রাচীন ‘ওয়াচ অ্যান্ড ওয়ার্ড কমিটি’র বদলে দায়িত্ব দেওয়া হয় সিআইএসএফ-কে। দিল্লি পুলিশের ১৫০ কর্মীকে সরিয়ে মোতায়েন করা হয় সিআইএসএফ জওয়ানদের। এত কঠোর নিরাপত্তার পরও ওই ব্যক্তি কীভাবে এদিন সংসদের অন্দরে ঢুকল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের