6a55f60838ace_Gallery_1784011653242
জুলাই ১৪, ২০২৬ দুপুর ০২:১১ IST

পাসপোর্ট ছাড়াই ৭ মাস ভারতে! নেপালে পালানোর চেষ্টায় ধৃত মার্কিন নাগরিক

নিজস্ব প্রতিনিধি , লখনউ - বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়া দীর্ঘদিন ভারতে থাকার অভিযোগে গ্রেফতার হলেন মার্কিন নাগরিক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। নেপালে প্রবেশের চেষ্টা করার সময় তাঁকে আটক করে নিরাপত্তাবাহিনী। তারপরই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কীভাবে তিনি এতদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ধৃতের নাম জর্ডন ব্রাউন (৩৬)। তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। রবিবার উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা থেকে নেপালে যাওয়ার চেষ্টা করেন তিনি। সেই সময় সশস্ত্র সীমা বলের নজরে পড়েন জর্ডন। তাঁকে প্রয়োজনীয় নথি দেখাতে বলা হয়। কিন্তু তিনি কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা দেখাতে পারেননি। প্রাথমিক জেরায় জর্ডন জানান, তিনি প্রাক্তন নৌসেনা আধিকারিক। তাঁর দাবি, পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানেই পাসপোর্ট হারিয়ে যায়। কিন্তু তার পরেও যাত্রা থামাননি তিনি। জলপথে শ্রীলঙ্কায় পৌঁছন। পরে জাহাজে চেপে গোয়ায় আসেন।

জর্ডনের বক্তব্য, গত বছরের ২ নভেম্বর তিনি ভারতে প্রবেশ করেছিলেন। এরপর গোয়া, বেঙ্গালুরু-সহ একাধিক শহরে ঘুরে বেড়ান। পরে উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্তে পৌঁছন। সেখান থেকে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তল্লাশির সময় তাঁর কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা উদ্ধার হয়েছে। মিলেছে দুটি মোবাইল ফোনও। তবে পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি বারবার বক্তব্য বদলেছেন। সেই কারণেই তাঁর দাবি নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে।

এই গ্রেফতারির পর নতুন করে আলোচনায় উঠে এসেছে আর এক মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইকের নাম। চলতি বছরের মার্চ মাসে কলকাতার দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারী সংস্থার অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত 'ডিপ স্টেট'-এর সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মামলায় দীর্ঘদিন ধরে তিনি তিহাড় জেলে বন্দি রয়েছেন।

এদিকে জর্ডনের গ্রেফতারির পর একাধিক প্রশ্ন সামনে আসছে। বৈধ পাসপোর্ট ছাড়া তিনি কীভাবে প্রায় ৭ মাস ভারতে কাটালেন? কীভাবে একের পর এক শহরে নির্বিঘ্নে যাতায়াত করলেন? কোনও নিরাপত্তা সংস্থার নজরে আগে কেন আসেননি? এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, জর্ডনকে আরও জেরা করলে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

আরও পড়ুন

দিল্লিতে শুভেন্দু-NCPI গুরুত্বপূর্ণ বৈঠক , সাংসদদের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা
আগস্ট ০৩, ২০২৬

মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা

যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে নাবালিকাকে খুন! পৈশাচিক অত্যাচারে জ্বলল জাতীয় সড়ক
আগস্ট ০৩, ২০২৬

বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ

জলের নিচে অসম, বিপন্ন লক্ষাধিক মানুষ! পুনর্বাসনে ২১ কোটির সাহায্য নীতা আম্বানি সংস্থার
আগস্ট ০৩, ২০২৬

ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন

ধর্ষণের বিচার চাইতে গিয়ে চরম অপমান! অভিযোগকারী বধূকেই থুতু চাটাল খাপ পঞ্চায়েত
আগস্ট ০৩, ২০২৬

ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত

জেল বদলের পথেই এনকাউন্টার! পুলিশের রাইফেল ছিনিয়ে পালাতে গিয়ে খতম গ্যাংস্টার সুজিত
আগস্ট ০৩, ২০২৬

রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু

স্টেশনে দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন! মুহূর্তে পুড়ল ইঞ্জিন-সহ ৩টি বগি
আগস্ট ০৩, ২০২৬

ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ

ভক্তদের জেরে রাস্তায় হুহু করে বাড়ছে গো-মাতার সংখ্যা! ক্রমাগত দুর্ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত

নিট বিতর্কের পর কড়া নজরদারি! প্রশ্নপত্র পাহারায় সাড়ে ৭ কোটির টেন্ডার এনটিএর
আগস্ট ০২, ২০২৬

২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা

মৃত ঘোষণা করেছিল হাসপাতাল! শেষকৃত্যের পথে অ্যাম্বুল্যান্সের ঝাঁকুনিতে চোখ খুলল মহিলা
আগস্ট ০২, ২০২৬

নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা

১৮১২ কোটির প্রতারণার অভিযোগ! অনিল আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই
আগস্ট ০২, ২০২৬

প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর

দেশের স্বার্থই সবার আগে, যুব সমাজকে বার্তা ডোভালের! করলেন মোদি-শাহের নেতৃত্বের প্রশংসা
আগস্ট ০১, ২০২৬

ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

ভারতের সুরক্ষা স্তম্ভ! অজিত ডোভালকে লোকমান্য তিলক পুরস্কার শাহের
আগস্ট ০১, ২০২৬

জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী

২ বছর ধরে বিদেশে স্বামী বলে মিথ্যে গল্প! কারখানার মেঝের ঢালাই ভাঙতেই মিলল কঙ্কাল
আগস্ট ০১, ২০২৬

স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন

সমুদ্রে তেল-গ্যাসের খোঁজে বড় পদক্ষেপ! সমুদ্র মন্থন প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
আগস্ট ০১, ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের

রিলে ক্ষমা, নাকি বাস্তবেও! মোদির বার্তা নিয়ে বিস্ফোরক ককরোচদের প্রধান অভিজিৎ
আগস্ট ০১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের