নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিজিটাল যুগে সাইবার অপরাধের ধরণ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। এবার নতুন এক ভয়ঙ্কর সাইবার স্ক্যামের সন্ধান মিলেছে, যার নাম ‘GhostPairing’। এই স্ক্যামের মাধ্যমে কোনও পাসওয়ার্ড বা ওটিপি ছাড়াই ব্যবহারকারীর হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব। বিষয়টির গুরুত্ব বুঝে ভারত সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In দেশবাসীর উদ্যেশ্যে সতর্কবার্তা জারি করেছে।

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন বিপদের নাম ‘GhostPairing’ স্ক্যাম। এই পদ্ধতিতে হোয়াটস অ্যাপের Linked Devices ফিচারের অপব্যবহার করে ব্যবহারকারীর অজান্তেই অ্যাকাউন্ট দখল করা হচ্ছে। হ্যাকাররা পরিচিত কন্টাক্টের নম্বর থেকে “Hi, check this photo” লিখে একটি ক্ষতিকর লিঙ্ক পাঠায়, যা দেখতে ফেসবুকের মতো। লিঙ্কে ক্লিক করে ফোন নম্বর ও পেয়ারিং কোড দিলেই অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। এর ফলে ব্যক্তিগত মেসেজ, ছবি ও ভিডিও পড়ার পাশাপাশি ব্যবহারকারীর পরিচয় ব্যবহার করে অন্যদের কাছে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টিকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে CERT-In। নিরাপত্তার জন্য অপরিচিত লিঙ্ক এড়িয়ে চলা, নিয়মিত Linked Devices চেক করা এবং Two-Step Verification চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
‘GhostPairing’ স্ক্যাম প্রমাণ করে দিয়েছে যে, সাইবার অপরাধীরা এখন আরও নিখুঁত ও কৌশলী হয়ে উঠছে। সামান্য অসতর্কতায় ব্যক্তিগত তথ্য ও আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। তাই প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে সচেতনতা ও সতর্কতাই হতে পারে এই ধরনের সাইবার প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের