নিজস্ব প্রতিনিধি , কেরল - মর্মান্তিক পথ দুর্ঘটনা কেরলে। বিশালাকার ট্রাকের ধাক্কায় মৃত্যু ৩ পুলিশকর্মীর। সদ্য সাব ইন্সপেক্টর পদে যোগ দিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের। ঘটনায় গুরুতর আহত হয় আরও ২ পুলিশ আধিকারিক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , রবিবার ওই ঘটনাটি ঘটে কর্নাটকের চিত্রদুর্গ জেলায় বেঙ্গালুরু-বল্লারি হাইওয়েতে। মৃত পুলিশ আধিকারিকদের নাম মঞ্জুনাথ দারিমানি , বেঙ্গালুরুতে সিটি আর্মড রিজার্ভ-এর রিজার্ভ সাব-ইন্সপেক্টর অমরীশ ও শচীন। মৃত মঞ্জুনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার এসকর্ট টিমের সদস্য ছিলেন। আহত পুলিশ কর্মীরা হলেন মাইসুরু শহরের পুলিশ সাব-ইন্সপেক্টর ঈশ্বর এল , ও সিএআর এর রিজার্ভ সাব-ইন্সপেক্টর মহাদেশ্বর বোম্মান্নাবর।
পাঁচজনই ছোট একটি গাড়িতে বেঙ্গালুরু-বল্লারি হাইওয়ে ধরে বল্লারিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় জাতীয় সড়কের উপর একটি ১৬ চাকার ট্রাক ধাক্কা মারে। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যান কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরও। পুলিশের তরফে জানানো হয়েছে , গত বছরই ট্রেনিং শেষ করে সকলে পুলিশে যোগ দিয়েছিলেন। গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্মীদের পরিবারে খবর দেওয়া হয়েছে। খবর পাওয়ার পরই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের