নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পেট্রল-ডিজেলের পর এবার মধ্যবিত্তের পকেটে টান মেরে লাফিয়ে বাড়ল সিএনজি গ্যাসের দাম। মঙ্গলবার ফের এক ধাক্কায় কেজিপ্রতি দুই টাকা করে দাম বাড়ানো হয়েছে পরিবেশবান্ধব এই জ্বালানির। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে গত মাত্র ১১ দিনে এই নিয়ে চতুর্থবার দাম বাড়ল সিএনজির। ভোটের মরশুম মিটতেই জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের এই লাগাতার দাম বাড়ায় স্বভাবতই মাথায় হাত পড়েছে আমজনতার।
মঙ্গলবার সকাল থেকেই দেশের রাজধানীতে কার্যকর হয়েছে সিএনজির এই নতুন বর্ধিত মূল্য। দিল্লিতে নতুন করে দুই টাকা দাম বাড়ায় সেখানে প্রতি কেজি সিএনজির মূল্য এখন দাঁড়িয়েছে ৮৩ টাকা ০৯ পয়সা। কলকাতায় এদিন নতুন করে দাম না বাড়লেও মহানগরে প্রতি কেজি সিএনজির মূল্য এমনিতেই ৯৩ টাকা ৫০ পয়সা ছুঁয়ে রয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে মোট ১১ টাকা দাম বেড়েছে এই গ্যাসের।
এর আগে গত ১৫ মে একলাফে ৩ টাকা, তারপর শুক্রবার ও রবিবার ১ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। মূলত অটো ও ছোট বাণিজ্যিক গাড়িতে এই গ্যাস ব্যবহৃত হয়। ফলে সিএনজির এই লাগাতার মূল্যবৃদ্ধিতে খুব দ্রুত ক্যাব, অটো ভাড়া হুহু করে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ঠিক আগের দিন সোমবারই একলাফে অনেকখানি বাড়ানো হয়েছিল পেট্রল ও ডিজেলের দাম। যার জেরে কলকাতায় প্রতি লিটার পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা, ডিজেল বিকোচ্ছে ৯৯ টাকা ৮২ পয়সায়।
সিএনজির এই লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে এক ক্যাব চালক বলেন, 'পেট্রল-ডিজেলের দাম বাড়ায় গাড়ি চালানো দায় হয়ে উঠেছিল। ভেবেছিলাম সিএনজি গাড়িতে খরচ কম হবে। কিন্তু যেভাবে ১১ দিনে চারবার দাম বাড়ল, তাতে আমাদের রুজি-রুটিতে টান পড়বে। এবার বাধ্য হয়েই ক্যাব ও অটো ভাড়া বাড়াতে হবে, নয়তো গাড়ি গ্যারেজে তুলে রাখা ছাড়া আর কোনো উপায় থাকবে না'।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের