নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ফুটবল বিশ্বকাপ সম্প্রচার ঘিরে ভারতীয় দর্শকদের একাংশের উদ্বেগ অবশেষে অনেকটাই কমল। ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখার জন্য অতিরিক্ত খরচ ও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার অভিযোগের মধ্যেই বড় স্বস্তির খবর নিয়ে এসেছে জিও। নতুন অংশীদারিত্বের ফলে নির্দিষ্ট জিও পরিষেবার গ্রাহকেরা অতিরিক্ত সাবস্ক্রিপশন ছাড়াই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।
বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাওয়ার পর জি নেটওয়ার্ক টেলিভিশনের জন্য ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি নামে ৪টি নতুন স্পোর্টস চ্যানেল চালু করেছে। অন্যদিকে ডিজিটাল দর্শকদের জন্য জি-ফাইভে বিশেষ সাবস্ক্রিপশন প্যাকেজ আনা হয়। যার তিন মাসের মূল্য ৭৯৯ টাকা ও বার্ষিক মূল্য ১৬৯৯ টাকা। তবে সাবস্ক্রিপশনের মূল্য, লগইন সংক্রান্ত নীতির পরিবর্তন, স্ট্রিমিংয়ের মান নিয়ে বহু দর্শক অসন্তোষ প্রকাশ করেন।
এই পরিস্থিতিতেই জি ও জিওর মধ্যে নতুন সমঝোতা চুক্তি কার্যকর হয়েছে। এর ফলে জিওফাইবার, জিও-এয়ারফাইবার গ্রাহকেরা জিওটিভি ও প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনাইট৮ স্পোর্টসের সমস্ত চ্যানেল দেখতে পারবেন। পাশাপাশি জিও সেট-টপ বক্স ব্যবহারকারীরাও একই সুবিধার আওতায় আসবেন। জিওটিভি ও অ্যাপে নিজেদের জিও নম্বর ব্যবহার করে লগইন করলেই বিশ্বকাপের সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে।
সম্প্রতি জি-ফাইভের পরিষেবা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। একাধিক ব্যবহারকারী অভিযোগ করেন, পূর্বে একটি অ্যাকাউন্ট থেকে একাধিক ডিভাইসে প্রবেশের সুবিধা থাকলেও সেই নীতিতে পরিবর্তন আনা হয়েছিল। পরে দর্শকদের প্রতিক্রিয়ার জেরে সেই সিদ্ধান্তে আংশিক সংশোধন করা হয়। এছাড়াও আগে থেকেই জি-ফাইভের গ্রাহক থাকা সত্ত্বেও অনেককে আলাদা বিশ্বকাপ প্যাকেজ কিনতে হওয়ার অভিযোগ ওঠে। এর পাশাপাশি লাইভ স্ট্রিমিং চলাকালীন বাফারিং ও ভিডিওর মান নিয়ে অসন্তোষও প্রকাশ করেন বহু ফুটবলপ্রেমী। নতুন ব্যবস্থার ফলে জিওর গ্রাহকেরা তুলনামূলক সহজ উপায়ে বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
উন্নয়ন ও সংগঠন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর
১৫ বছরের কম বয়সিরাই বেশি আক্রান্ত, টিকা না থাকায় বাড়ছে উদ্বেগ
ডিউটিতে থাকতেই মর্মান্তিক কাণ্ড, মূল কারণ অধরা, তবে তদন্ত শুরু করেছে পুলিশ
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের