নিজস্ব প্রতিনিধি, পাটনা – আগামী মাসে বিহারে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। বিহারবাসীকে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি। রবিবার পঞ্চায়েত সদস্যদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।
এদিন তেজস্বী জানিয়েছেন, “ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বিহারের পঞ্চায়েতি রাজ স্তরের জনপ্রতিনিধিদের ভাতা দ্বিগুণ করা হবে। আমাদের পঞ্চায়েতি রাজ আর গ্রাম কাছারির সদস্যরা দীর্ঘদিন ধরে পেনশনের দাবি জানিয়ে আসছেন। তাঁরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। যারা গণবণ্টন ব্যবস্থায় যুক্ত তাঁদের কমিশনও বাড়ানো হবে।“
এর আগে আরজেডি ঘোষণা করেছিল, জীবিকা দিদি হিসেবে যাঁরা কাজ করছেন, তাঁদের চুক্তিভিত্তিক পাকা করা হবে চাকরি। তাঁদের মাইনে প্রতি মাসে ৩০ হাজার টাকা করা হবে। ২০২৭ সাল পর্যন্ত ঋণে সুদ ছেড়ে দেওয়া হবে তাঁদের। দিদিদের অতিরিক্ত ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। সরকার তাঁদের সকল ক্যাডারের জন্য ৫ লক্ষ টাকার বিমা কভারেজ নিশ্চিত করবে।
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের