নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কেতন বিশাল আগরওয়াল হত্যা মামলায় সামনে এল নয়া মোড়। এতদিন প্রেমঘটিত সম্পর্ক ও ষড়যন্ত্রের দিকটি নিয়েই তদন্ত চলছিল। এর মধ্যেই কেতনকে ঘিরে একটি ব্যক্তিগত তথ্য সামনে আসায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। নিয়মিত পরচুলা ব্যবহার করতেন কেতন। এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, বিষয়টি কি কোনওভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল?
গত ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে বাগদান সেরেছিলেন কেতন ও সিয়া গোয়েল। আগামী নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু তার আগেই ১৮ জুন পুণের লোহাগড় দুর্গে রহস্যজনকভাবে মৃত্যু হয় কেতনের। পরে তদন্তে উঠে আসে, এটি দুর্ঘটনা নয়। অভিযোগ, সিয়া ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী পরিকল্পনা করে কেতনকে খাদে ফেলে হত্যা করেছে। সেই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দু'জনকেই। তদন্তকারীদের দাবি, প্রেমের সম্পর্কে বাধা সরাতেই এই ছক কষেছিল অভিযুক্ত যুগল।
এর মধ্যেই নতুন করে সামনে এসেছে পরচুলা বিতর্ক। কেতনের বাবা বিশাল আগরওয়াল জানান, তাঁর ছেলে নিয়মিত পরচুলা ব্যবহার করতেন। তবে বিষয়টি গোপন ছিল না। বাগদানের আগেই সিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সব জানানো হয়েছিল বলে দাবি তাঁর। বিশালের কথায়, যদি এই বিষয়টি নিয়ে আপত্তি থাকত, তাহলে তখনই বিয়ে ভেঙে দেওয়া যেত। কিন্তু তা না করে শেষ পর্যন্ত কেন এমন পরিণতি হল, সেই প্রশ্নই তুলেছেন তিনি।
একইসঙ্গে সিয়ার পরিবারের একটি দাবিও খারিজ করেছেন কেতনের বাবা। সিয়াদের পক্ষ থেকে বলা হয়, ট্রেকিংয়ে যাওয়ার জন্য কেতনই নাকি জোরাজুরি করেছিলেন। তবে বিশালের দাবি সম্পূর্ণ উল্টো। তাঁর কথায়, যতদূর তিনি জানেন, লোহাগড়ে যাওয়ার জন্য সিয়াই বারবার কেতনকে রাজি করিয়েছিল। ফলে পুরো ঘটনার নেপথ্যে আরও গভীর পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, সিয়ার পরিবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। সিয়ার মা জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে মেয়ের সঙ্গে একাধিকবার কথা বলা হয়েছিল। কেতনকে বিয়ে করতে সে রাজি কি না, তা জানতে চাওয়া হয়েছিল। প্রতিবারই সিয়া সম্মতি দিয়েছিল বলে দাবি তাঁর। ফলে এই বিয়ে নিয়ে মেয়ের কোনও আপত্তি ছিল না বলেই তাঁদের বক্তব্য।
তদন্তকারীদের মতে, শুধুমাত্র পরচুলার কারণে এত বড় অপরাধ ঘটেছে বলে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে মামলার সঙ্গে জড়িত প্রতিটি সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ডিজিটাল তথ্য ও অন্যান্য প্রমাণও পরীক্ষা করছেন তদন্তকারীরা। ফলে আগামী দিনে এই মামলায় আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের