নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারেন আইনজীবী রাকেশ কিশোর। এর জেরে অভিযুক্ত আইনজীবীকে সাসপেন্ড করেছে বার কাউন্সিল। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর জেরে আরও বিপাকে পড়লেন অভিযুক্ত আইনজীবী।
সূত্রের খবর, বেঙ্গালুরুর বিধান সৌধ থানায় আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অন্য এক আইনজীবী। বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারী। রাকেশের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ ধারা (বিচারপতির কাজে বাধা) এবং ১৩৩ ধারা (কাউকে অপমান করার উদ্দেশে অপরাধমূলক বলপ্রয়োগ)-য় এফআইআর রুজু হয়েছে।
উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন প্রধান বিচারপতি বিআর গাভাইকে জুতো ছুঁড়ে মারেন আইনজীবী রাকেশ কিশোর। আইনজীবী চিৎকারে বলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না ভারতে।“ পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন, “এই ধরণের ঘটনা আমাকে প্রভাবিত করে না।“
সম্প্রতি খাজুরাহের জাভেরি মন্দিরে ৭ ফুটের এক বিষ্ণুমূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেন রাকেশ দেশাই নামের ব্যক্তি। তাঁর দাবি, মন্দির কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। বিষয়টি নজরে আনা হয়েছে অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও। তাই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।
মামলাকারী রাকেশ দেশাইকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, “এটা স্পষ্ট প্রচারের লোভে করা মামলা। বিষয়টি ASI-এর অধীনে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যান গিয়ে বিষ্ণুকেই বলুন, এ বিষয়ে যদি তিনি কিছু করতে পারেন। যান যান প্রার্থনা করুন।“ এমনকি মামলা খারিজ করে দেন তিনি। তাঁর এই মন্তব্যের পর শুরু হয় চরম বিতর্ক।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের