নিজস্ব প্রতিনিধি, পাটনা – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মা হীরাবেন মোদিকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে আরজেডি কর্মীদের বিরুদ্ধে। এমনকি প্রধানমন্ত্রীর মা-কে অশ্রাব্য ভাষায় গালিগালাজ নিয়ে আরজেডি কর্মীদের নাকি উৎসাহ দিচ্ছেন তেজস্বী যাদব। এমনটাই অভিযোগ উঠেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তোপ দেগেছে বিজেপি।
আরজেডি কর্মীদের তোপ দেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, “তেজস্বী কালিয়ানাগের মতোই বিষ ছড়াচ্ছে। কংসের যা পরিণতি হয়েছিল, ওঁরও তাই হবে। বিহার ভোটের মাধ্যমে এঁদের জবাব দেবে।“ অনেকে আবার তেজস্বী যাদবকে পুরাণের খল চরিত্র কংসের সঙ্গে আবার কেউ কালিয়ার সঙ্গে তুলনা করছেন। এর আগে ভোটার অধিকার যাত্রা নিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদিকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।
ভোটার অধিকার যাত্রার যাত্রাপথের এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা হীরাবেন মোদিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কংগ্রেস কর্মীরা। সেই সময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেন, “রাহুল গান্ধী নিজে ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিম্নরুচির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। সেই বার্তা দিচ্ছেন দলের কর্মীদেরও। গরিব ওবিসি পরিবারের একজন প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা কংগ্রেসের সহ্য হচ্ছে না। ওই সভা থেকে যে সব মন্তব্য করা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে খোদ রাহুল গান্ধীকে।“
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা