নিজস্ব প্রতিনিধি , দিল্লি - এসএসসি দুর্নীতিতে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। আগের রায় যথাযথ এবং নতুন করে শুনানির কোনও অবকাশ নেই এদিন স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত।
সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্রায় ২৬ হাজার শিক্ষক - শিক্ষিকার চাকরি বাতিল করে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, যোগ্য ও অযোগ্যদের মধ্যে পার্থক্য করা সম্ভব নয় বলে পুরো নিয়োগপ্যানেল বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছিল আদালত।
তবে এই মামলার পুনর্বিবেচনার জন্য রাজ্যের পক্ষ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়। একইসঙ্গে, চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পক্ষ থেকেও আবেদন জমা পড়ে। কিন্তু মঙ্গলবার বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, ' এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। আদালত গত ৩ এপ্রিল যে রায় ঘোষণা করেছিল তা বিস্তারিত যুক্তি-তর্কের ভিত্তিতে যথাযথ রায় দেওয়া হয়েছে। তাই এই মামলায় নতুন করে শুনানির অবকাশ নেই।'
এর ফলে শিক্ষক ও অশিক্ষক মিলিয়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলই বহাল থাকল। পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যাওয়ায় রাজ্য সরকার ও চাকরিপ্রার্থীদের ভরসার জায়গা আইনি দিক থেকে কার্যত শেষ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের