নিউজ ডেস্ক - নিট ইউজি পুনঃপরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করল এনটিএ। পরীক্ষা পরিচালনায় আরও স্বচ্ছতা আনা ও পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সংস্থা। নতুন নিয়ম অনুযায়ী বাড়ানো হয়েছে পরীক্ষার সময়, বৃদ্ধি পেয়েছে রাফ কাজের জন্য নির্ধারিত জায়গাও।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে নিট ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষা। শুক্রবার প্রকাশিত এনটিএ-র নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়। শেষ হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। অর্থাৎ পরীক্ষার্থীরা মোট ১৯৫ মিনিট বা ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন, যা আগের তুলনায় ১৫ মিনিট বেশি। শুধু সময় বৃদ্ধি নয়, রাফ ওয়ার্কের জন্য বরাদ্দ জায়গাও বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে।
আগে প্রশ্নপত্রে রাফ কাজের জন্য দু’টি পাতা থাকলেও এবার সেই সংখ্যা বাড়িয়ে চার করা হয়েছে। এর মধ্যে দু’টি পাতা থাকবে বুকলেটের শুরুতে ও বাকি দু’টি থাকবে শেষে। আগে সমস্ত রাফ ওয়ার্কের পাতা শুধুমাত্র প্রশ্নপত্রের শেষ অংশে থাকত। নতুন এই বিন্যাসের ফলে বিশেষ করে বাম-হাতি পরীক্ষার্থীরা অনেক বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। এনটিএ জানিয়েছে, এই পরিবর্তন ইংরেজি সহ সমস্ত আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রের ক্ষেত্রেই কার্যকর হবে।
পাশাপাশি পিডব্লুডি ও পিডব্লুবিডি শ্রেণির পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে পৃথক ‘রাইটার’ আবেদন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে পরীক্ষার্থীরা তাঁদের পরীক্ষায় সহায়তাকারী লেখকের প্রয়োজনীয় নথি, পরিচয়পত্র ও অন্যান্য তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট প্রার্থীদের এই সংক্রান্ত রেজিস্ট্রেশনের জন্য নিটের সরকারি ওয়েবসাইটে লগইন করতে হবে।
এনটিএ-র দাবি, পরীক্ষার মান আরও উন্নত করা, পরীক্ষার্থীদের সুবিধা বাড়ানো-সহ সম্পূর্ণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার লক্ষ্যেই এই সমস্ত পরিবর্তন কার্যকর করা হয়েছে। পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা মেনে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের