নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - অপরিচিত যুবকের সঙ্গে কথা বলতে চায়নি নাবালিকা। অনেক চেষ্টার পরও বারংবার প্রত্যাখ্যান করায় ভয়ঙ্কর প্রতিশোধ নিল যুবক। প্রেমিকার গায়ে অ্যাসিড ছুঁড়ে মারলেন ওই যুবক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানে।
সূত্রের খবর , অভিযুক্তের নাম ওমপ্রকাশ মেঘওয়াল। বয়স আনুমানিক ১৯ বছর। তিনি পেশায় একজন ফটোগ্রাফার। একটি বিয়েবাড়িতে গিয়ে বছর ১৪-এর এক নাবালিকাকে পছন্দ হয় তার। একাধিকবার তার সঙ্গে নানা ভঙ্গিমায় কথা বলার চেষ্টা করেন। বারংবার ওই যুবককে ফিরিয়ে দিয়েছেন তিনি। এরপরই মনের মধ্যে রাগ জমাতে থাকেন ওই যুবক।
একদিন পরিকল্পনা করে যুবতীর বিরুদ্ধে নৃশংস প্রতিশোধ নেন ওমপ্রকাশ। নাবালিকা স্কুলে যাওয়ার পথে শ্রী গঙ্গানগর জেলার সুভাষ পার্ক এলাকায় তার উপর চড়াও হন তিনি। তাকে লক্ষ্য করে অ্যাসিড ভর্তি বোতল ছুড়ে দেন। নাবালিকার জামা এবং হাতের আঙুলের বেশ কিছু জায়গা পুড়ে যায়। পুলিশের হাত থেকে বাঁচতে বাইকের নাম্বার প্লেট কাপড় দিয়ে ঢেকে , মুখে রুমাল বেঁধে, হেলমেট পরে হামলা চালান অভিযুক্ত। তবে বিরাট ক্ষতি হয়নি।
এরপর বাড়ি গিয়ে গোটা ঘটনাটি জানায় ওই তরুণী। এরপর থানায় অভিযোগ দায়ের করেন তার পরিবার। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘণ্টা পর অভিযুক্তকে শনাক্ত করা হয়। মুখে রুমাল থাকায় বেশ খানিকটা সময় লাগে পুলিশের। ধৃতকে আপাতত হেফাজতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শীঘ্রই তাকে আদালতে পেশ করা হবে। এরপর তদন্তের স্বার্থে ফের রিমান্ডের দাবি জানাতে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের