নিউজ ডেস্ক - কাশির সিরাপ কেনাবেচা নিয়ে এবার আরও কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া কোনও কাশির সিরাপ বিক্রি করা যাবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য ওষুধের অপব্যবহার রোধ করা। পাশাপাশি জনস্বাস্থ্যকে আরও সুরক্ষিত রাখা।
বেশ কিছুদিন আগে 'কোল্ডরিফ' নামের একটি কাশির সিরাপকে ঘিরে বিতর্ক তৈরি হয়। ওই সিরাপ খাওয়ার পর মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা ও রাজস্থানের সিকারে কয়েকজন শিশুর রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার পরই তদন্ত শুরু হয়। পরে তামিলনাড়ু, কেরালা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড-সহ দেশের একাধিক রাজ্যে ওই ওষুধের বিক্রি বন্ধ করে দেওয়া হয়। তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পরীক্ষায় দেখা যায়, সিরাপটিতে প্রায় ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল ছিল। এই দুই রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এরপর দেশজুড়ে কাশির সিরাপের উৎপাদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। লাইসেন্স ব্যবস্থা নিয়েও শুরু হয় বিতর্ক। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক উদ্যোগ নেয়। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের নিয়ে একটি উচ্চপর্যায়ের ভিডিও বৈঠক করা হয়। সেখানে কাশির সিরাপের গুণমান পরীক্ষা নিয়ে আলোচনা হয়। যথেচ্ছ ব্যবহার রোধের বিষয়েও জোর দেওয়া হয়। পাশাপাশি কোডিন-যুক্ত সিরাপের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। কারণ, অনেক ক্ষেত্রেই এই ধরনের সিরাপ নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়। ভারত ও বাংলাদেশে এর ব্যবহার আগেই কড়াভাবে নিয়ন্ত্রিত হয়েছে।
সব দিক পর্যালোচনা করার পর কেন্দ্র নতুন সিদ্ধান্ত নেয়। প্রেসক্রিপশন ছাড়া কাশির সিরাপ বিক্রি আর করা যাবে না। সরকারের মতে, এই সিদ্ধান্তের ফলে ওষুধের মান বজায় রাখা সহজ হবে। কমবে অনিয়ন্ত্রিত ব্যবহারও। উৎপাদন প্রক্রিয়ায় স্বচ্ছতাও বাড়বে। সেই লক্ষ্যেই ১৯৪৫ সালের ড্রাগ আইনে সংশোধন আনা হয়েছে। নতুন নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের