নিজস্ব প্রতিনিধি , মালদহ - ২৬শে জানুয়ারি উপলক্ষ্যে দিল্লির কুচকাওয়াজে অংশ নিচ্ছে মালদহের দুই কলেজ ছাত্রী। ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) এবং ন্যাশনাল ক্যারেড ক্রপ (এনসিসি) বিভাগ থেকে মনোনীত করা হয় তাদের। দুই কলেজ ছাত্রীর এমন সাফল্যে গর্বিত সকল মালদহবাসী।

সূত্রের খবর , দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে হাঁটবে মালদহ কলেজের পুনম সরদার এবং ঐশ্বর্য সরকার। পুনম সরদার এনসিসির সদস্য, সংস্কৃত বিভাগের ছাত্রী। এনএসএসের সদস্য ঐশ্বর্য অঙ্ক বিভাগের ছাত্রী। দুই ছাত্রীর সাফল্যে অত্যন্ত খুশি মালদহ কলেজ। ইতিমধ্যে প্যারেডে প্রশিক্ষণের জন্য দিল্লি রওনা দিয়েছে তারা।

এনএসএস সদস্য ঐশ্বর্য সরকার জানিয়েছে ," বাবা মায়ের অনুপ্রেরণায় নাম দিয়েছিলাম এনএসএসে। এই প্রথম প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। খুব ভাল লাগছে। ছোটবেলার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে । আগে টিভির পর্দায় দেখতাম বহু মানুষ কুচকাওয়াজে অংশ নিয়েছে, প্যারেড করছে। অবশেষে স্বপ্ন পূরণের দিন এলো। শীঘ্রই প্রশিক্ষণ শুরু হবে, সকলের শুভেচ্ছা কাম্য ।
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
স্বাধীনতা দিবসের ছুটিতে মন্দারমণিতে বিনোদনের বিশেষ আয়োজন
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
আবেদন করার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি
প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে মহাদেব বরফ দিয়ে সাজানো
শান্ত পরিবেশের টানে বাড়ছে পর্যটকদের ভিড়
ভিড় থেকে দূরে কয়েক দিন কাটানোর জন্য অনন্য জায়গা
নিরিবিলি পরিবেশে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দ বাগোরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের