নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ – যত দিন যাচ্ছে তত যেন মানুষ পাশবিক হয়ে যাচ্ছে। সামান্য একটা বচসা থেকে খুন! এমন ঘটনা জানলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মুন্ডুচ্ছেদ করে এক প্রৌঢ়। সেই কাটা মুন্ডু আবার বাড়ি নিয়ে গিয়ে রান্নার তোড়জোড় করে অভিযুক্ত। প্রাথমিক ভাবে অনুমান, মুন্ডুটি রান্নার পরিকল্পনা করেছিল অভিযুক্ত। ইতিমধ্যেই যোগীরাজ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রৌঢ়কে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার পারসোওয়াল গ্রামে। প্রতিদিনের মতোই শনিবার পারসোওয়াল গ্রামে আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বছর ২৫-এর বাবলু। বাড়িতে তাঁর স্ত্রী, দুই সন্তান, দুই ছোট ভাই রয়েছে। রোজগেরে হিসেবে একমাত্র ভরসা বাবলু। এদিন পারসোওয়াল গ্রামে আইসক্রিম বিক্রি করতে গিয়ে শংকর যাদব (৫০) নামের এক প্রৌঢ়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তখনই রাগের মাথায় আচমকা ধারালো ছুরি দিয়ে বাবলুর গলা থেকে ধড় আলাদা করে দেয় শংকর। হতবাক সেখানে উপস্থিত স্থানীয়রা।
এখানেই শেষ নয়। বাবলুর কাটা মুন্ডু ঝোলাতে ঝোলাতে বাড়ি নিয়ে যায় অভিযুক্ত। বাড়ি গিয়ে রান্নার জোগাড় করে। ততক্ষণে পুলিশে খবর দিয়ে দিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, বাড়ি গিয়ে দেখে রান্নায় ব্যস্ত শংকর। যা দেখে হতভম্ব হয়ে যান পুলিশ আধিকারিকরা। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে পুলিশ। কাটা মুন্ডু সহ দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের