নিজস্ব প্রতিনিধি , লখনউ - প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে সাপের ছোবলে হত্যার অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। প্রথমে ঘটনাটি নিছক দুর্ঘটনা বলেই মনে হয়। কিন্তু তদন্তের অগ্রগতিতে সামনে আসে বিস্ফোরক তথ্য। একের পর এক সূত্র জুড়ে তৈরি হয় নতুন ছবি। শেষ পর্যন্ত প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে।
অভিযুক্তের নাম দামিনী পাওয়ার। মৃতের নাম অতুল পাওয়ার। ৭ বছর আগে তাঁদের বিয়ে হয়। কয়েক মাস আগে একটি প্লে-স্কুল চালু করেন তাঁরা। পরে সেখানে ভ্যানচালকের কাজে যোগ দেন তুষার কুমার। তদন্তকারীদের দাবি, তখন থেকেই দু'জনের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। অভিযোগ, ২০ লক্ষ টাকার জীবনবিমার অর্থ পেতেই তৈরি হয় ভয়ঙ্কর ছক। সেই পরিকল্পনায় স্বামীকে পথ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশর দাবি, প্রথমে অতুলকে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়। তারপর তিনি গভীর ঘুমে ঢলে পড়েন। সেই সুযোগেই কম্বলের ভিতরে ছেড়ে দেওয়া হয় বিষধর সাপ। ছোবল লাগতেই মৃত্যু হয় অতুলের। ঘটনার সময় ৬ বছরের সন্তানকে নিয়ে অন্য ঘরে ছিলেন দামিনী। পরে তিনি ভিন্ন গল্প শোনান। দাবি করেন, সকালে ঘরে ঢুকে স্বামীকে অচেতন অবস্থায় দেখতে পান। বিছানার উপর সাপ দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন। শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।
দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অতুলকে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে স্থানীয়রাই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। তবে দামিনীর কথায় সন্দেহ কাটেনি। একের পর এক অসঙ্গতি ধরা পড়তে থাকে। কল রেকর্ড খতিয়ে দেখে নতুন তথ্য পায়। সামনে আসে দামিনী ও তুষারের ঘন ঘন কথোপকথনের প্রমাণ। এরপর তল্লাশিতে বড় সূত্র মেলে। তুষারের মোবাইল থেকে উদ্ধার হয় একটি বাক্সে বন্দি সাপের ছবি। সেই আবিষ্কারেই রহস্য আরও গভীর হয়।
মিরাটের এসএসপি অবিনাশ পান্ডের কথায়, জেরার সময় বারবার বক্তব্য বদলাতে থাকে অভিযুক্তরা। বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তরও মেলেনি। পরে চাপ বাড়তেই দু'জন অপরাধের কথা স্বীকার করেন বলে দাবি তদন্তকারীদের। পুলিশের প্রাথমিক ধারণা, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। বিমার মোটা অঙ্কের টাকা হাতানোর লক্ষ্যেই এই নৃশংস ছক কষা হয়। তবে এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত দু'জনকে হেফাজতে রেখে জেরা চলছে। সংগ্রহ করা হচ্ছে আরও তথ্যপ্রমাণ। পুরো ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের