নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা: পরকীয়ার সম্পর্কের জেরে স্বামীকে খুন করে দেহ গোপনে মাটিচাপা দেওয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে উঠল ভয়ংকর ষড়যন্ত্রের অভিযোগ। তেলেঙ্গানার এলগোই গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া ব্যক্তির নাম ৪২ বছর বয়সী মুথয়াম রেড্ডি। গত ১৮ মে তাঁর স্ত্রী কল্পনা স্থানীয় থানায় স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসে এক চাঞ্চল্যকর পরকীয়ার অধ্যায়।
তদন্তে জানা যায়, পাশের গ্রামের বাসিন্দা গেইনি পান্ডারি ওরফে চিন্টুর সঙ্গে দীর্ঘদিন ধরে ফোনে যোগাযোগ রাখতেন কল্পনা। ধীরে ধীরে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন মুথয়াম রেড্ডি, এরপর থেকেই দাম্পত্য জীবনে শুরু হয় লাগাতার অশান্তি।
পুলিশের দাবি, এই অশান্তির মাঝেই প্রেমিক চিন্টুর সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন কল্পনা। পরিকল্পনা অনুযায়ী এলগোই গ্রামের নির্জন এলাকায় মুথয়াম রেড্ডিকে খুন করা হয়। এরপর পাশের একটি খেতে জেসিবি মেশিন ব্যবহার করে দেহ পুঁতে দেওয়া হয় এবং উপরে পাথর চাপা দেওয়া হয়, যাতে কোনো চিহ্ন না থাকে।
তদন্তে নেমে পুলিশ সন্দেহের ভিত্তিতে কল্পনা ও চিন্টুকে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে দু’জনেই খুনের কথা স্বীকার করে নেয়। পরে তাদের দেখানো জায়গা থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মুথয়াম রেড্ডির দেহ, যা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডিএসপি ভেঙ্কটা রেড্ডি জানিয়েছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের