নিজস্ব প্রতিনিধি, নয়ডা – পণের দাবিতে নয়ডায় নৃশংস হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে নিকির স্বামী বিপিন, শাশুড়ি, শ্বশুর-দেওরকে। এবার বিপিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এমনকি প্রেমিকাকেও নির্যাতনের অভিযোগ রয়েছে।
নিকি ভাটির দিদি কাঞ্চন ভাটি জানিয়েছেন, বিপিনকে অন্য এক মহিলার সঙ্গে দিল্লির মোরাদাবাদের রাস্তায় ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরেছিলেন নিকি। সে সময়ে তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাড়ির লোকও। তাঁরা চেপে ধরেন বিপিনকে। ঝামেলা থেকে বাঁচতে উল্টে প্রেমিকাকেই মারধর করেন বিপিন। জার্চা থানায় বিপিন ভাটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিপিন বলেছিলেন, “আমার কোনও অনুশোচনা নেই। আমি ওকে হত্যা করিনি। ও নিজেই মৃত্যুর পথ বেছে নিয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক। এই ধরণের ঝামেলা হওয়া খুব সাধারণ বিষয়।“ চোখের সামনে মায়ের গায়ে আগুন লাগিয়ে দিল বাবা-ঠাকুমা। পণের দাবিতে নয়ডায় নৃশংস হত্যাকাণ্ডের বয়ান দেয় মৃতার ছোট্ট ছেলেটি।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নিকি ভাটি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সিরসা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০১৬ সালে বিপিন ভাটি নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের প্রথম ৬ মাস সব কিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে পণের জন্য চাপ দিতে থাকে নিকির শ্বশুরবাড়ির সদস্যরা। সম্প্রতি ৩৬ লক্ষ টাকা পণ দাবি করেছিলেন নিকির শ্বশুরবাড়ির সদস্যরা। সেই টাকা না পেয়ে বৃহস্পতিবার নিকির গায়ে আগুন ধরিয়ে দেয় তাঁরা। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
নিকির ছেলে জানিয়েছিল, “অনেকক্ষণ ধরে অশান্তি চলছিল। তারপর বাবা এবং ঠাকুমা মায়ের উপর কিছু ঢালল। একাধিকবার চড়ও মারল। এরপর লাইটার দিয়ে চোখের সামনে ওরা আমার মাকে জ্বালিয়ে দিল।“ ঘটনাচক্রে ওই একই বাড়িতে বিয়ে হয় নিকির দিদি কাঞ্চনের। তাঁর অভিযোগ, “পণের জন্য আমার উপরও অত্যাচার চলত। মারধর করা হত। নিকিকে বাপেরবাড়ি থেকে ৩৬ লক্ষ টাকা আনতে বলা হয়েছিল। কিন্তু সে তা না করায় ওই দিন তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারপর চোখের সামনে ওকে আগুনে পুড়িয়ে দিল।”
অভিযোগের ভিত্তিতে কাসনা থানায় মামলা রুজু হয়েছে। নিকির বাবার অভিযোগ, ‘‘ওরা খুনি। ওদের গুলি করে মারা উচিত। ওদের বাড়ি ভেঙে দেওয়া হোক। আমার মেয়ে পার্লারের কাজ করে ছেলের দেখভাল করছিল। ওরা সবাই মিলে আমার মেয়ের উপর অত্যাচার করত। সকলেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। শাস্তি চাই।“
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের