নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্যাভিলিয়ন, টালিগঞ্জ ক্লাবে আয়োজিত হয় টলি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের ছেলের অন্নপ্রাশন। সোমবারের এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার একঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রীরা। এছাড়া অন্যতম বড় চমক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতি। অনুষ্ঠানের অন্তিম লগ্নে সশরীরে উপস্থিত থেকে তারকা দম্পতিকে বিশেষ উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গোলাপি থিমে সেজে উঠেছিল অন্নপ্রাশনের অনুষ্ঠানের আসর। খুদে নিষাদকেও দেখা গেল গোলাপি ধুতি-পাঞ্জাবিতে। ছেলের সঙ্গে রংমেলান্তি পোশাকে সেজেছিলেন পিয়া-পরমব্রতও। শুধু টলিপাড়ার তারকারা নয় , রাজনৈতিক মহলের সঙ্গে যুক্ত বিশেষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে।
খুদেকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুনমুন সেন, জুন মালিয়া, সৃজিত মুখোপাধ্যায়, জয়া আহসান, রাইমা সেন, ঋাতাভরী চক্রবর্তী, অনুষা বিশ্বনাথন থেকে পার্ণো মিত্র-সহ আরও অনেকেই। এছাড়াও ছিলেন , শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং, রানা সরকারের মতো বাংলা সিনেইন্ডাস্ট্রির প্রযোজকরা।এছাড়াও অতিথিদের তালিকায় ছিলেন অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক, কাউন্সিলর-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়, শতরূপ ঘোষেরা।
উল্লেখ্য , অতিথি আপ্যায়নে কোনো খামতি রাখেননি তারকা দম্পতি। বিশেষ দিনের মেনুতে ছিল ভাত, মুগ ডাল, ফুলকপির রোস্ট , ফিস ফ্রাই পোলাও, রুইমাছ, মাটন কষা। শেষপাতে ডেজার্টে নকুরের মিষ্টি, সন্দেশ, চমচম।
কঠিন একটি সপ্তাহ পার করার পর তাকে উৎসাহ দিতে শোতে হাজির হন তার ভাই সলমন খান
বর্তমানে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী সানি লিওনি
মহাকালেশ্বর মন্দির সহ হরসিদ্ধি মাতার মন্দিরে পুজো দেওয়ার ছবি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়
মোনালি বলেন, ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলেই তার ভিতরে জমে থাকা রাগ, হতাশা সহ অস্বস্তির কথা বেরিয়ে আসছিল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত কার্টুন সংবলিত পোস্টার হাতে দেখা যাওয়ার বিতর্কের পর ফের আলোচনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের