নিজস্ব প্রতিনিধি, রাজস্থান – না ফেরার দেশে পাড়ি দিলেন ‘অব কি বার, মোদি সরকার’ স্লোগানের জনক পীযূষ পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিজ্ঞাপন জগতে। পীযূষ পাণ্ডের অকাল প্রয়াণে বিশাল ক্ষতি হয়ে গেল বিজ্ঞাপন জগতের।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন পীযূষ পাণ্ডে। অবশেষে সব লড়াই থেমে গেল। বিখ্যাত গায়িকা ইলা অরুণের ভাই তিনি। ১৯৮২ সালে বিজ্ঞাপন দুনিয়ায় পা রেখেছিলেন পীযূষ পাণ্ডে। এরপর থেকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছন তিনি। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ক্যাডবেরির ‘কুছ খাস হ্যায়’, ‘এশিয়ান পেন্টস’-এর বিজ্ঞাপন ‘হর খুশি মে রং লায়ে’, ‘ফেভিকল’-এর একাধিক বিজ্ঞাপন, ভোডাফোনের পাগের বিজ্ঞাপনের মতো একাধিক বিজ্ঞাপনের স্রষ্টা ছিলেন পীযূষ পাণ্ডে। দূরদর্শনে ‘মিলে সুর মেরা তুমহারা’র গানের ভিডিও-তে তাঁর কণ্ঠ শোনা গিয়েছিল।
ওগিলভির চিফ ক্রিয়েটিভ অফিসার ওয়ার্ল্ডওয়াইড (২০১৯) এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান ইন্ডিয়া হিসেবে দায়িত্ব সামলেছেন পীযূষ পাণ্ডে। ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের স্লোগান উঠেছিল ‘অব কি বার, মোদি সরকার’। এই স্লোগান তাঁর মস্তিষ্কপ্রসূত। ২০১৬ সালে পদ্মশ্রী এবং ২০২৪ সালে এলআইএ লেজেন্ড অ্যাওয়ার্ড-এ ভূষিত হন তিনি।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের