নিজস্ব প্রতিনিধি , দিল্লি - পথ কুকুর সংক্রান্ত মামলা এবার স্থানান্তরিত হল নতুন বেঞ্চে। মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্ট তিন বিচারপতির নতুন বেঞ্চ গঠন করেছে। বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চের নির্দেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, সোমবার বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ দিল্লি-এনসিআর কর্তৃপক্ষকে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে বেওয়ারিশ কুকুর ধরে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ সমগ্র দেশে ব্যাপক আলোড়ন ফেলে। একাধিক মানুষ দিল্লির রাজপথে নেমে প্রতিবাদ জানায়। এমনকি, বিভিন্ন রাজনৈতিক মহলেও আদালতের এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়। এরপর বুধবার বিষয়টি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে উত্থাপন করা হয়। তিনি জানান, বিষয়টি তারা ভেবে দেখবেন।
তার নির্দেশেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য একটি বৃহত্তর বেঞ্চে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এর ফলস্বরূপ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত করে। এই বেঞ্চেই আগামীকাল পথ কুকুর সংক্রান্ত মামালার শুনানি হবে।
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করবেন বিদ্রোহী শিবির
প্রায় আধ ঘন্টা দুজনের বৈঠক হয় বলে খবর
সীমান্তে কড়া পাহারা, বিএসএফের গুলিতে নিহত পাচারকারী
৩০ জুন দায়িত্ব নিচ্ছেন নতুন সেনাপ্রধান! চিনা আগ্রাসন মোকাবিলায় ধীরজ শেঠের ওপর ভরসা দিল্লির
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...