নিজস্ব প্রতিনিধি, রাজস্থান – পথকুকুরদের নিয়ে সুপ্রিম নির্দেশিকার বাস্তবায়ন করতে চলেছে রাজস্থান। দেশের প্রথম রাজ্য হিসেবে উদ্যোগী হল রাজস্থান। রাজ্য প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে রাজ্যজুড়ে বাধ্যতামূলক হবে জন্ম নিয়ন্ত্রণ আইন ২০২৩।
রাজ্য প্রশাসনের তরফ থেকে এক নির্দেশিকায় বলা হয়েছে, পুরনিগম, কাউন্সিল এবং পুরসভাগুলি মালিকানাহীন পথপ্রাণীদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ আইন ২০২৩ কঠোরভাবে মেনে চলতে হবে। এখন থেকে প্রতিটি ওয়ার্ডে কুকুরদের খাওয়ানোর স্থান চিহ্নিত করা হবে। পুরসভাগুলিকে আবাসিক কল্যাণ সমিতি এবং প্রাণী কল্যাণ সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে। জলাতঙ্কের ঝুঁকি রয়েছে এমন পথকুকুরদের ক্ষেত্রে খাওয়ানোর জায়গাগুলিতে খাবার এবং জলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
রবি জৈন নামের রাজস্থানের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর আমজনতার নিরাপত্তা এবং প্রাণী কল্যাণের ভারসাম্য বজায় রেখে রাজস্থান দেশের প্রথম রাজ্য হিসেবে এই ধরনের ব্যাপক আদেশ জারি করেছে।“
উল্লেখ্য, গত শুক্রবার পথকুকুর সংক্রান্ত নির্দেশে বড়সড় পরিবর্তন আনে সুপ্রিম কোর্ট। কার্যত, পুরনো রায় বদলে নতুন নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের দেওয়া পুরনো নির্দেশ স্থগিত করা হয়েছে।
এদিন বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়াকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানায়, যেসব পথকুকুরকে তুলে আনা হবে, তাদের জীবাণুমুক্ত করে, কৃমিনাশক এবং টিকাদানের পর পুরনো জায়গায় ফেরত পাঠানো হবে। তবে জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণ থাকা কুকুরদের শেল্টার হোমেই রাখা হবে।
পাশাপাশি তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যত্রতত্র কুকুরদের খাওয়ানোর উপরে বিধিনিষেধ থাকবে। পথকুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই খাওয়ানো হবে পথকুকুরদের।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের