নিজস্ব প্রতিনিধি, দিল্লি - রাজধানীর রাস্তা থেকে পথকুকুরদের সরানো নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। পথকুকুর তুলে নেওয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় মামলা। বৃহস্পতিবার দ্রুত মামলার শুনানির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট।
এদিন বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের ডিভিশন বেঞ্চে বিষয়টি তুলে ধরা হয় এদিন। এক আইনজীবী বলেন, এই বিষয়ে একটি আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে শীর্ষ আদালত পথকুকুরদের নিয়ে নির্দেশ সংরক্ষণ করা সত্ত্বেও দিল্লি পুর কর্তৃপক্ষে বিজ্ঞপ্তি জারি করেছে। তবে বেঞ্চ বিষয়টি জরুরি তালিকাভুক্ত করতে রাজি হয়নি।
সম্প্রতি বিচারপতি জেবি পারদিওয়ালা ও আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ দিল্লি-এনসিআরের রাস্তা থেকে পথকুকুর ধরপাকড় করে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দিয়েছিলেন। এই রায়ের পর পশুপ্রেমীরা তীব্র প্রতিবাদে সরব হয়ে রাজধানীর রাস্তায় বিক্ষোভে নামে। ফলে বিষয়টি পুনর্বিবেচনার জন্য দুই বিচারপতির বেঞ্চ থেকে তিন বিচারপতির বেঞ্চে স্থানান্তরিত হয়।
গত ১৪ আগস্ট আদালতে সওয়াল করার সময় দিল্লির সরকারি আইনজীবী তুষার মেহতা বলেন যে, শুধুমাত্র পথকুকুরদের বন্ধ্যাকরণ যথেষ্ট নয় কারণ কুকুরের কামড়ে বহু শিশু মারা যাচ্ছে। তিনি দাবি করেন যে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ কুকুরের কামড়ের শিকার হয়। তিনি আরও বিতর্কিত মন্তব্য করে বলেন, 'যারা মুরগি, মাটন খাচ্ছেন, তারা পশুপ্রেমী হয়ে গেছেন।' তিনি জোর দিয়ে বলেন যে কুকুরদের মেরে ফেলা হচ্ছে না, বরং তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
এর জবাবে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, 'রাস্তার এই কুকুরদের তাহলে কোথায় রাখা হবে?' তিনি লক্ষ লক্ষ বেওয়ারিশ কুকুরের সুস্থতা এবং প্রাণী সুরক্ষা আইনের কথা উল্লেখ করে পূর্ববর্তী আদেশটি স্থগিত করার দাবি জানান। তিনি প্রাণী সুরক্ষার গুরুত্ব এবং এই বিষয়ে একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণের পক্ষে সওয়াল করেন। যদিও শীর্ষ আদালত এই পুরো সমস্যাটিকে স্থানীয় প্রশাসনের গাফিলতির ফল বলে চিহ্নিত করেছে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা