নিউজ ডেস্ক - পুণের ব্যবসায়ীপুত্র কেতন বিশাল অগরওয়াল হত্যা মামলায় আরও বড় সাফল্য পেল পুলিশ। অপরাধের কথা স্বীকার করে অভিযুক্ত সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী। তদন্তের স্বার্থে ধৃতদের আরও কিছু দিন নিজেদের হেফাজতে চেয়ে পুণে জেলা আদালতে আবেদন করেছিল পুলিশ। নৃশংস এই কাণ্ড নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে।
গত ফেব্রুয়ারি মাসে কেতন বিশাল আগরওয়ালের সঙ্গে সিয়া গোয়েলের বাগদান সম্পন্ন হয়। আগামী নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে সিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাঁকে নিয়ে লোহাগড় দুর্গে যান ২৬ বছরের কেতন। ঘটনাটি ঘটে ১৮ জুন। সেখানে প্রায় ৩৫০ ফুট গভীর খাদে পড়ে তাঁর মৃত্যু হয়। প্রথমদিকে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হয়। সিয়া দাবি করে, কেতন পা পিছলে নিচে পড়ে যায়। কিন্তু পরিবারের সদস্য ও বন্ধুদের একাংশ সেই বক্তব্যে সন্দেহ প্রকাশ করেন।
তাঁদের দাবি, কেতন একজন অভিজ্ঞ ট্রেকার। তাই এমন দুর্ঘটনা সহজে ঘটার কথা নয়। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সিয়ার সঙ্গে প্রায় এক বছর ধরে সম্পর্ক ছিল চেতন চৌধুরীর। অভিযোগ, কেতনকে নিজেদের পথের বাধা মনে করতেন দু'জনেই। পুলিশের দাবি, খুনের পরিকল্পনা আগেই করা হয়েছিল। এমনকি ১৪ জুনও কেতনকে লোহাগড়ে নিয়ে গিয়ে ক্ষতি করার চেষ্টা হয়েছিল বলে জানা গেছে। তবে সেই পরিকল্পনা সফল হয়নি।
পরে ফের ট্রেকিংয়ের নাম করে তাঁকে দুর্গ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি নির্জন স্থানে সুযোগ বুঝে কেতনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এর ফলেই তাঁর মৃত্যু হয়। পুণে গ্রামীণ পুলিশের এসপি সন্দীপ সিং গিল জানান, ধৃত দুই অভিযুক্ত জেরার মুখে খুনের কথা স্বীকার করে। কীভাবে ঘটনাটি ঘটানো হয়েছিল, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয় তাঁরা।
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সিয়া একাধিক তথ্য গোপন করার চেষ্টা করেন। এরপর তাঁর মোবাইল ফোনের তথ্য, সমাজমাধ্যমের কার্যকলাপ ও অন্যান্য ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হয়। তদন্তকারীদের দাবি, সেখান থেকেই গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। বর্তমানে আরও কিছু প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সেই কারণেই আদালতের কাছে অতিরিক্ত হেফাজতের আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে ২৯ জুন পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের